Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ
  • যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
  • যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন
  • নারী শিক্ষককে কুরুচিপূর্ণ প্রস্তাবের দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড
  • ঝিকরগাছায় বরাদ্দপ্রাপ্ত সরকারি জমি দখলের অভিযোগ
  • দিনমজুর এনামুলের পরিবারকে সেলাই মেশিন উপহার
  • যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১০
  • কেশবপুরে ফ্যামিলি কার্ডের ভাইবা ফল বাতিলের দাবিতে অবস্থান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবিতে ১৭ শিক্ষক পেলেন প্রশাসনিক পদে দায়িত্ব

banglarbhoreBy banglarbhoreOctober 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

যবিপ্রবি সংবাদদাতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন ইনস্টিটিউট, ল্যাব, সহকারী প্রভোস্ট সহ বিভিন্ন প্রশাসনিক পদে একযোগে মোট ১৭ জন শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার, সিএসআরআইএল ল্যাবরেটরি, ড. এম. এ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট, সাইবার সিকিউরিটি সেন্টার, আইসিটি সেল, আইকিউএসি, ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের পরিচালক ও উপ/সহকারী পরিচালক ও সহকারী হল প্রভোস্ট।

২৪ অক্টোবর যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্বপ্রাপ্ত সকলেই বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী সকল বেতন-ভাতাদি প্রাপ্ত হবেন।

যবিপ্রবি সেন্টার ফর সফস্টিকেটেড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড রিসার্চ ল্যাব (সিএসআরআইএল) ও জিনোম সেন্টারের পরিচালক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। একই সাথে দুই ল্যাবের উপ-পরিচালক হয়েছেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক ও একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আলাউদ্দীন।

ড. এম. এ. ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. আমিনুর রহমান। একই সাথে ইনস্টিটিউটটির সহযোগী পরিচালকের দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশিদ।

আইসিটি সেলের পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফরহাদ বুলবুল। একইসাথে সহকারী পরিচালকের দায়িত্ব পেয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রভাষক এস. এম. আরিফুল হক এবং একই বিভাগের প্রভাষক যুবায়ের আল মাহমুদ।

একইসাথে যবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক আবু রাফে মো. জামিলকে বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের সহকারী পরিচালক হিসেবে এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসানকে নিয়োগ দেয়া হয়েছে।

নবনির্মিত বীর প্রতীক তারামন বিবি হলে সহকারী প্রভোস্ট হিসাবে কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহানাজ পারভীন, পিএমই বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন নিপা ও ইংরেজি বিভাগের প্রভাষক তাবাসসুম ইসলাম নবনীকে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া নবনির্মিত মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ হলে সহকারী প্রভোস্ট হিসেবে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানজীর আহমেদ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক এএইচএম শাহরিয়ারকে নিয়োগ দেয়া হয়েছে।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ

August 10, 2026

যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

August 10, 2026

যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন

August 10, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.