Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবির ৮০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৬০০ জন শিক্ষার্থীকে ‘অভ্যন্তরীণ বৃত্তি’ এবং দ্বিতীয়বারের মতো শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট থেকে আরও ২০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মঙ্গলবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বৃত্তি প্রদান সংক্রান্ত আলাদা দুটি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থ বছরের অভ্যন্তরীণ বৃত্তির খাত থেকে বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ৬০০ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে এবং শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট থেকে বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ২০০ জন শিক্ষার্থীকে চার হাজার টাকা করে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে মোট ৮০০ জন শিক্ষার্থী এককালীন বৃত্তি পাবেন। বৃত্তি প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তিতে ‘অভ্যন্তরীণ বৃত্তি’ ও ‘শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট বৃত্তি’ পাওয়ার শর্তসমূহ বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।

বিজ্ঞপ্তি প্রকাশ হলে শিক্ষার্থীদের নির্ধারিত ফরমে স্ব স্ব বিভাগে আবেদন করার জন্য বলা হয়েছে।
বৃত্তি সংক্রান্ত কমিটির দুটি সভায় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এইচএম জাকির হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. জাফিরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ উদ্দিন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুনিবুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. আলম হোসেন, পরিচালক (হিসাব) জাকির হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুল হক, উপ-রেজিস্ট্রার নিত্যনন্দ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.