Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড
  • বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই
  • মণিরামপুরের সার্বিক উন্নয়নে সব পদক্ষেপ নেয়া হচ্ছে
  • বীর উত্তম কর্নেল তাহেরের ৫০তম হত্যাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত
  • অভয়নগরে কলেজছাত্র নিখোঁজ, থানায় জিডি
  • কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৫, ২০২৫

যবিপ্রবির ৯৮ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা

গবেষণা খাতে বরাদ্দ ৪ কোটি ৬০ লাখ টাকা
banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
যবিপ্রবির ৯৮ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক  
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২৫-২৬ অর্থ বছরে ৯৮ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ৯২ কোটি ৪৩ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৬ কোটি ১০ লাখ টাকা আয় ধরা হয়েছে। বুধবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যবিপ্রবি’র তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন।

মঙ্গলবার বিকাল ৫ টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৭তম বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বাজেট উত্থাপন করেন। বাজেট উত্থাপন শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বরাদ্দের বিষয়ে রিজেন্ট বোর্ডের সদস্যরা তাদের মতামত ও সুপারিশ দেন। পরবর্তীতে তা রিজেন্ট বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একইসঙ্গে রিজেন্ট বোর্ডে ২০২৪-২৫ অর্থ বছরে সরকারী বরাদ্ধের ভিত্তিতে ৮৯ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। রিজেন্ট বোর্ডের সদস্যদের অনেকে ভার্চুয়ালি এবং সশরীরে অংশ নেন।

অধ্যাপক ড. হোসেন আল মামুন তার বাজেট বক্তব্যে বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক নির্ধারিত আয় ও ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে উল্লেখযোগ্য বরাদ্দসমূহের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে গবেষণা খাতে ৪ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় গবেষণায় অবদান রাখার পরিপ্রেক্ষিতে এই ধারা অব্যাহত রাখার স্বার্থে সরকারকে আরও বাজেট বৃদ্ধিতে অনুরোধ করেছে।

তিনি বলেন, ২০০৮-০৯ অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বাজেটের আকার ১ কোটি ২৩ লাখ টাকা ছিল। সেখান থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের পরিধি বাড়ার সাথে সাথে বাজেট বৃদ্ধি পেয়ে ২০২৫-২৬ অর্থ বছরে দাঁড়িয়েছে ৯৮ কোটি ৫৩ লাখ টাকা, যা বিগত ১৮ বছরে ৮০.১১ গুণ বৃদ্ধি পেয়েছে।

বাজেট অনুমোদন শেষে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও কাজের পরিধি বৃদ্ধির সাথে সাথে ২০২৫-২৬ অর্থ বছরে বাজেট বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রায় সকল কাজ স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্নের পথে। এই প্রসাশন আগামীতেও স্বচ্ছতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে কাজ করে যাবে। তিনি বাজেট প্রস্তুতের সঙ্গে সংশ্লিষ্ট পরিচালক (হিসাব)-এর দপ্তরসহ সবাইকে রিজেন্ট বোর্ডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।

যবিপ্রবির উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি (ভার্চুয়ালি), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম (ভার্চুয়ালি), বিসিএসআইআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হোসেন সোহরাব (ভার্চুয়ালি), খাগড়াছড়ি পার্বত্য জেলা পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. মো: আলতাফ হোসেন (ভার্চুয়ালি), ঢাকা বিশ্ববিদ্যালয় নিউরো সায়েন্স রিসার্স সেন্টারের কাউন্সিল মেম্বার অধ্যাপক ড. মাহমুদ হোসেন (ভার্চুয়ালি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক (অব.) ও যবিপ্রবির সাবেক উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার,  যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম, যবিপ্রবি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসা. আফরোজা খাতুন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আব্দুল কাদের, যশোর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এইচ এম আহসান হাবীব, রিজেন্ট বোর্ডের সচিব ও রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, পরিচালক (হিসাব) মো. জাকির হোসেন প্রমুখ।

বাজেট ঘোষণা যবিপ্রবির ৯৮ কোটি ৫৩ লাখ টাকার
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইয়াবাসহ আটক ব্যক্তির তিন মাসের কারাদণ্ড

বেনাপোল কাস্টমসে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি

যশোরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয়মুখ মনির হোসেন খান আর নেই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.