Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবি ব্যবসায় শিক্ষা অনুষদের সঙ্গে বিএএসএম’র সমোঝোতা স্মারক সই

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ব্যবসায় শিক্ষায় পেশাগত দক্ষতা উন্নয়নে শিক্ষা কেন্দ্র ও গবেষণাসহ বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সঙ্গে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিস মার্কেটস (বিএএসএম) এর একটি সমোঝোতা স্মারক সই হয়েছে। যবিপ্রবির প্রশাসনিক ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে সোমবার সকালে এ সমঝোতা স্মারক সই হয়।
যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের পক্ষে অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন এবং বিএএসএম’র পক্ষে মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরি প্রশাসনিক পর্যায়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন। সমঝোতা স্মারক সইয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করেন যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের ফলে যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত শিক্ষার্থীরা দুই প্রতিষ্ঠানের সম্মিলিত গবেষণা সম্পাদন করতে পারবে। সিকিউরিটি এক্সচেঞ্জ, ফিন্যান্সিয়াল এডুকেশনসহ শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ থাকবে। এটির ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের সুন্দর ও মসৃন ক্যারিয়ার গঠন করতে পারবেন।
সমঝোতা স্মারক সইয়ের সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, এফবি বিভাগের সহকারী অধ্যাপক এ. এইচ. এম শাহারিয়ার, বিএএসএম এর ড. রোহান সারওয়ার, সাদ্দাম হোসাইন, সহকারী পরিচালক আসলাম শেখ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রভাষক ফজলুর রহমান, এফবি বিভাগের প্রভাষক মো. শাহনুর রহমান, মার্কেটিং বিভাগের প্রভাষক এস এম মনিরুল ইসলাম, বেলাল হোসেন প্রমুখ।

যবিপ্রবি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০

মার্চ ৬, ২০২৬

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.