Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের আরও ৮৪টি মন্দিরে অমিতের আর্থিক সহায়তা বিতরণ

শারদীয় দুর্গাপূজা
banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যশোর পৌরসভা ও সদর উপজেলার ১৬৫ টি পূজা মন্ডপে নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে। শনিবার দলের এই কেন্দ্রীয় নেতার পক্ষে জেলা বিএনপি এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট- যশোর জেলা শাখার নেতৃবৃন্দ যশোর পৌর ও সদর উপজেলার ৮৪ টি মন্ডপে মন্ডপে গিয়ে নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা প্রদান করেন। এ দিন সদর উপজেলার হৈবতপুরের ১১ টি, চুড়ামনকাটির ৭ টি, দেয়াড়ার ৫ টি, আরবপুর ইউনিয়নের ৮ টি এবং পৌরসভার ৫৩ টিসহ মোট ৮৪ টি পুজা মন্ডপে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে নগদ অর্থ এবং পুজা মন্দিরে নগদ অর্থ এবং শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়।

এর আগের দিন শুক্রবার নেতৃবৃন্দ সদর উপজেলার চাঁচড়ার ৩টি, রামনগরের ১০ টি, ফতেপুরের ১৪ টি, নরেন্দ্রপুরের ৫ টি, কচুয়ার ৭ টি, বসুন্দিয়ার ৮টি, ইছালীর ৩ টি, কাশিমপুরের ১১ টি, নওয়াপাড়ার ১৩ টি এবং লেবুতলা ইউনিয়নের ৭টি সহ মোট ৮১ টি পুজা মন্ডপে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে নগদ অর্থ এবং শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। শুক্রবার এবং শনিবার যশোর পৌরসভা এবং সদর উপজেলার মোট ১৬৫টি মন্দিরে অনিন্দ্য ইসলাম অমিতের পাঠানো নগদ অর্থ এবং শুভেচ্ছা বার্তা প্রতিটি মন্দির কমিটির নেতৃবৃন্দ সাদরে গ্রহণ করেন।

নগদ অর্থ এবং শুভেচ্ছা বার্তা প্রদানকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, কাজী আজম, সিরাজুল ইসলাম, বাংলাদেশ-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট্রের জেলা শাখার আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাস, সদস্য সচিব এবং কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্মল কুমার বিট, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক অলোক কুমার ঘোষ, অ্যাড. সুদিপ্ত কুমার ঘোষ, মানিক সাহা, সদস্য সুব্রত ঘোষ, বিশ্বজিৎ হালদার, তাপস পোদ্দার, প্রকাশ রক্ষিত, বাঁধন হোড় প্রমুখ।

অমিত আর্থিক বিতরণ মন্দির যশোর সহায়তা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.