Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
  • ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
  • মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের জেলা-উপজেলায় কোথায় কখন ঈদের জামায়াত

banglarbhoreBy banglarbhoreApril 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক:
যশোর জেলার ৮২টি ঈদগাহ ও মসজিদে ঈদুল ফিতরের জামায়াতের সময় নির্ধারণ করা হয়েছে। এসব স্থানে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঈদের নামাজ শুরু হবে। ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম বলেন, ‘জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পুরুষের পাশাপাশি মহিলারাও জামায়াতের সাথে ঈদের নামাজ আদায় করতে পারবে। মহিলাদের পুরুষের সাথে প্রথম জামাত ৮টা ১৫ মিনিটে, দ্বিতীয় জামাত ৯টা ১৫ মিনিট একই সময়ে আলাদা আলাদা স্থানে অনুষ্ঠিত হবে।

জানা যায়, যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে ৯টায়। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত ৮টা ১৫ মিনিটে, দ্বিতীয় জামাত ৯টা ১৫ মিনিটে, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়, চাঁচড়া ডালমিল জামে মসজিদে সকাল ৮টায়, কারবালা জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে প্রথম জামাত ও দ্বিতীয় জামাত ৯টায়, ওয়াপদা কলোনি জামে মসজিদে সকাল ৮টায়, পিটিআই জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়,কোতয়ালি জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, আশ্রম রোড বায়তুল মামুর জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত ও দ্বিতীয় জামাত ৯টায়,

রেলরোড আল-মসজিদুল আকসায় সকাল ৮টায়, বায়তুস সালাম (মাইকপট্টি) জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, বারান্দীপাড়া ২ নম্বর কলোনি জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়, আমিনিয়া আলিয়া মাদরাসা জামে মসজিদে জামাত সকাল সাড়ে ৭টায়, সদর হাসপাতাল জামে মসজিদে সকাল ৮টায়, দড়াটানা মাদরাসা জামে মসজিদে সকাল ৮টায়, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে সকাল ৮টায়, পাগলাদাহ হাফেজিয়া মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, মারকাজ মসজিদ ময়দানে সকাল ৮টায়, ইছালী ও কোদালিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ছিলুমপুর বায়তুন নুর ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, বসুন্দিয়া বায়তুস সালাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, জয়ান্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, তালবাড়িয়া ঈদগাহে ও দেয়াড়া ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৮টায়, আশরাফুল উলুম মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ১৫ মিনিটে, পুরাতন কসবা ঢাকা ব্রিজ সংলগ্ন ঈদগাহে এবং কচুয়া হাইস্কুল ঈদগাহ ময়দান সকাল সাড়ে ৮টায়, চুড়ামনকাটি-ছাতিয়ানতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সকাল ৮টায় ঈদ জামাত হবে।
কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৭টায়, নুড়ীতলা ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, কলাগাছি কেন্দ্রীয় ঈদগাহ সকাল ৮টায়, মজিদপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, কেশবপুর পৌরসভা পুরাতন ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে।
চৌগাছা কামিল মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, উপজেলা শাহী মসজিদ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, পাতিবিলা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, হাকিমপুর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, পাশাপোল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, সলুয়া বাজার ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, নারায়নপুর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।
ঝিকরগাছা বিএম হাইস্কুল ময়দানে সকাল সাড়ে ৭টায়, গোয়ালহাটি ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, উজ্জলপুর শহিদ মুক্তিযোদ্ধা ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, আটলিয়া ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, মল্লিকপুর পূর্বপাড়া জামে মসজিদে ৮টায়, ঝিকরগাছা শান্তিনগর ঈদগাহ ময়দানে ৮টায় ঈদের জামাত হবে।
মণিরামপুরের জালঝাড়া মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, বাকোশপোল মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, মণিরামপুর থানা ঈদগাহ ময়দানে সাড়ে ৮টায়, খোদাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, নেহালপুর বাজার দিঘীরপাড় ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, মণিরামপুর ফাজিল মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
বাঘারপাড়া সিনিয়র মাদরাসা ঈদগাহে সকাল ৮টায়, দোহাকুলা বাজার মসজিদ ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, চাড়াভিটা হাইস্কুল মাঠ ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, জামদিয়া হাইস্কুল মাঠ ঈদগাহে সাড়ে ৮টায়, দয়ারামপুর মাদরাসা ঈদগাহে ময়দান সকাল সাড়ে ৮টায়, নারিকেলবাড়ীয়া বাজার ঈদগাহে সকাল ৮টায়, খাজুরা বাজার কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, মির্জাপুর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, রায়পুর বাজার ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।
অভয়নগরের নওয়াপাড়া শংকরপাশা হাইস্কুল ময়দানে সকাল ৭টায়, নওয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, পায়রা মাদরাসা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, গাজিপুর রউফিয়া কামিল মাদরাসা ময়দানে সকাল ৮টায়, রাজঘাট হাইস্কুল ময়দানে সকাল সাড়ে ৭টায়, পীরবাড়ী ঈদগাহ ময়দান সকাল ৭টায় জামাত হবে।
শার্শা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৫০ মিনিটে, নাভারণ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়, উলাশি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, বাগআঁচড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, বেনাপোল বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026

    খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.