Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৬ বাংলাদেশি
  • চৌগাছায় সৎ মেয়েকে ধর্ষণচেষ্টা : গ্রেপ্তার
  • প্রতিষ্ঠাবার্ষিকী সফলে যশোর সদর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা
  • যশোরে বিদেশি মদসহ রাজা আটক
  • মণিরামপুরে ভাটা মালিকের ওপর সন্ত্রাসী হামলা : হুমকিতে বাদী ও তার পরিবার
  • যশোরে যাত্রা শুরু অ্যান্টারেস গ্লোবাল’র
  • লোহাগড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা : নারীসহ আটক ২, বিচার দাবিতে মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের ফুলের রাজধানীতে শত কোটি টাকার বিক্রির আশা চাষিদের

ভ্যালেন্টাইন ডে, বসন্তবরণ ও ভাষা দিবস
banglarbhoreBy banglarbhoreFebruary 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শার্শা ও ঝিকরগাছা সংবাদদাতা
কাল বাদে পরশু বিশ্ব ভ্যালেন্টাইন ডে। একই দিনে হবে বসন্তবরণও। তারপরের সপ্তাহেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এসব দিবসকে সামনে রেখে ঝিকরগাছার গদখালীর ফুল চাষিরা শত কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন। ফেব্রুয়ারির শুরু থেকেই বেড়েছে ফুলের দাম ও চাহিদা। যদিও এবার শীতের প্রকোপ কম থাকায় ফুলের সরবরাহ বেড়েছে বাজারে। আর এতে করে দাম গতবছরের তুলনায় কিছুটা হলেও নিম্নমুখি।
সরেজমিন মঙ্গলবার গদখালী ফুল বাজার ঘুরে দেখা গেছে। প্রতিদিনের মতো সকালে চাষিরা তাদের উৎপাদিত গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল নিয়ে আসেন যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী ফুল মার্কেটে।
গতকাল ১১ ফেব্রুয়ারি অন্যান্য ফুলের চেয়ে গোলাপ বেশি দামে বিক্রি করছেন চাষিরা। দু’দিন আগেও তারা গোলাপ বিক্রি করেন ৬ থেকে ৭ টাকা দরে। কিন্তু আজ ১০ টাকা থেকে ১২টাকায় বিক্রি হচ্ছে। আর রজনীগন্ধা স্টিক বিক্রি হচ্ছে ৫-৬ টাকা। গ্লাডিওলাস ৮-১০ টাকা, জারবেরা বিক্রি করছেন ১৪-১৬ টাকা।
গদখালী পটুয়াপাড়ার মো. ইনতাজ আলী হলুদ ও সাদা চন্দ্রমল্লিকা এনেছেন ১ হাজার পিস। বিক্রি করেছেন ৪ টাকা দরে, জারবেরা রঙ ভেদে ১২-১৪ টাকা আর জিপসি প্রতি আঁটি ১৫ টাকা দরে।
গদখালীর জসিম উদ্দিন নিয়ে এসেছিলেন গ্লাডিওলাস, প্রতি পিস গ্লাডিওলাস ৭-৯ টাকা দরে বিক্রি করেছেন। তিনি আশা করছেন, ভালোবাসা দিবসকে সামনে রেখে ১০-১২ টাকা দাম পাওয়া যাবে।
সৈয়দপাড়া এলাকার আতি গাজী এবছর ৭ বিঘা জমিতে সবরকম ফুলের চাষ করেছেন, গোলাপ বিক্রি করেছেন হাজার টাকা শ’ দরে। রজনীগন্ধা বিক্রি করছেন একশ’ ৬০০ টাকা ও জারবেরা প্রতি পিস ১৪ টাকায়। গাঁদা বিক্রি হচ্ছে ৫০০ টাকা হাজার। গ্লাডিওলাস বিক্রি হচ্ছে শ’ আটশত টাকা।
পটুয়াপাড়া এলাকার ফুল চাষি মনজুর আলম ১০বিঘা জমিতে ফুলচাষ করেছেন, তার মধ্যে শুধু গোলাপের চাষ করেছেন সাড়ে পাঁচ বিঘা জমিতে। তার দাবি, ভালোবাসা দিবসকে সামনে রেখে আজ ১২ ও ১৩ ফেব্রুয়ারি গোলাপের দাম ২০-২২টাকা পেতে পারেন। অবশ্য, তিনি গতবছর ২৫-২৭ টাকা পিস গোলাপ বিক্রি করেছেন। শীত কম হওয়ায় গোলাপের আমদানি বাজারে প্রচুর, যার কারণে, দাম একটু কম।
গদখালী পানিসারা গ্রামের ইসমাইল হোসেন ১০ বিঘা জমিতে বিভিন্ন রকম ফুলের চাষ করেছেন। আজ রজনীগন্ধা ৯০০ পিস এনেছেন, বিক্রি করেছেন ৫ টাকা দরে। তিনি বলেন, প্রথমদিকে রজনীগন্ধা দাম বেশ কম পাচ্ছিলাম। গতকাল থেকে দাম বাড়ছে। ক্ষেতে যে ফুল রয়েছে, তা আগামী দু’দিনে ১০-১২ টাকা দরে বিক্রি হবে বলে আশা করছি।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, পহেলা ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত, পহেলা ফাগুন ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আর স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমাদের যে একশ’ কোটি টাকা ফুল বিক্রির লক্ষ্য, তা পূরণ হবে বলে আশা করছি। ভালোবাসা দিবসে মূলত গোলাপের চাহিদা থাকে বেশি।
গদখালী ফুল চাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, আগামী তিন দিবসকে সামনে রেখে চাষিদের প্রস্তুতি বেশ ভালো রয়েছে। মাঝে তাপমাত্রা বেড়ে যাওয়ায় গোলাপের দাম একটু কম থাকলেও দিন যতো যাচ্ছে দাম ততো বাড়ছে। প্রতিটি ক্ষেতে পর্যাপ্ত ফুল রয়েছে। আশা করছি, ফুল বিক্রির যে শত কোটি টাকার টার্গেট তা পূরণ হবে।
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গদখালী ও পানিসারা এলাকার প্রায় ৬৩০ হেক্টর জমিতে ফুলের চাষ করেন প্রায় চার হাজার চাষি। তাদের নিরাপদ জৈব বালাইনাশক ব্যবহার, শেড তৈরিসহ বিভিন্ন রকমের সাপোর্ট আমরা দিয়ে আসছি। পাশাপাশি ঝিকরগাছা স্টেশন থেকে রেলযোগে যাতে দ্রুত সময়ে গদখালীর ফুল রাজধানী শহর ঢাকাতে পৌঁছাতে পারে তার জন্য বেনাপোল-ঢাকা রুপসী এক্সপ্রেস ট্রেনটি ঝিকরগাছায় স্টপেজ জরুরি দরকার হয়ে পড়েছে।

বসন্তবরণ ভাষা দিবস ভ্যালেন্টাইন ডে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৬ বাংলাদেশি

    October 22, 2026

    চৌগাছায় সৎ মেয়েকে ধর্ষণচেষ্টা : গ্রেপ্তার

    October 22, 2026

    প্রতিষ্ঠাবার্ষিকী সফলে যশোর সদর উপজেলা যুবদলের প্রস্তুতি সভা

    October 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.