‘সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধি’ প্রতিপাদ্যে যশোরেশ্বরী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর সম্মিলনী ইনস্টিটিউশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন সম্মিলনী ইনস্টিটিউশন যশোরের প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার ও যশোর সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও যাচাই-বাছাই কর্মকর্তা এসএম নাজিমুল হক। সভাপতিত্ব করেন যশোরেশ্বরী সমবায় সমিতির সভাপতি প্রণব কুমার দাস।
সম্পাদকীয় ও অর্থনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার দে। মতামত দেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি বিপ্লব কুমার দে, নির্বাহী কমিটির সদস্য বিকাশ কুমার রক্ষিত, অরুণ মজুমদার, সুকান্ত দাস প্রমুখ।
সভা শেষে সদস্যদের সমিতি বিষয়ক ‘বেসিক’ প্রশিক্ষণ দেন, যশোর সদর উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও যাচাই-বাছাই কর্মকর্তা এসএম নাজিমুল হক।
প্রশিক্ষণ শেষে অতিথিসহ সদস্যবৃন্দ সমিতির আয়বর্ধক প্রতিষ্ঠান ‘যশোরেশ্বরী ভাণ্ডার’ পরিদর্শন করেন। সংবাদ বিজ্ঞপ্তি
শিরোনাম:
- ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মীরা’ চিকিৎসকের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক!
- সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন জামায়াত এমপিদের
- প্রতিমা বিসর্জনে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
- ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৪০
- ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে চৌগাছায় জামায়াতের বিক্ষোভ
- নানা আয়োজনে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
- ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে অনন্য অবদান রাখছে আছিয়া কারামতিয়া মাদ্রাসা : ফরিদুল ইসলাম
- দুর্গোৎসবের শেষ দিনে সাতক্ষীরার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবিবুল ইসলাম হাবিব
