Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন ( ভিডিও সহ )
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২২, ২০২৫

যশোরে আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা উদ্বোধন হয়েছে। শনিবার সকালে শহরের আরএন রোডের নতুন বাজারে এই মেলার উদ্বোধন করা হয়। লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির (বাইশিমাস) যৌথ উদ্যোগে ও বাইশিমাস যশোর জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় এই পণ্য ও প্রযুক্তি মেলা চার দিনব্যাপি চলবে।

মেলায় প্রধান অতিথি ছিলেন বাইশিমাস এর সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নাসিব যশোরের সভাপতি সাকির আলী, জাইকা প্রতিনিধি তাইচি ছোগা, বাইশিমাস’র সহ সভাপতি রাজু আহমেদ, বাইশিমাস এর পরিচালক আবু হোসেন খোকন, আব্দুল আলিম,আনোয়ারুল হক আনছারী, মাহবুব হক জামিল, বাইশিমাস যশোরের সিনিয়র সহ সভাপতি সিরাজ খান মিন্টু, সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, সাংগঠনিক সম্পাদক শেখ ইয়াকুব আলী প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাইশিমাস এর সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ঢাকার পর যশোর ও বগুড়া জেলায় লাইট ইঞ্জিনিয়ারিং এর উপর জোর দেয়া হচ্ছে। যশোর আর এন রোডের খ্যাতি দেশ ও দেশের বাইরে। এই খ্যাতি ধরে রাখতে মান সম্মত পণ্য তৈরি করতে হবে। শিল্পের লাইফ লাইন লাইট ইঞ্জিনিয়ারিং। জাপানসহ উন্নত বিশ্ব এটা অনুধাবন করেছে অনেক আগেই। তাই তারা শিল্পে এগিয়ে গেছে। যশোরে জমি নির্ধারণ হলে বিসিক ইঞ্জিনিয়ারিং পার্ক করা হবে। এই খ্যাতে পুঁজি, প্রযুক্তি, শিল্পপার্ক,পলিসি ও সাপোর্ট গুরুত্বপূর্ণ বিষয়। লাইট ইঞ্জিনিয়ারিং খ্যাতে ভ্যাট কমানো ও স্বল্প মুনাফায় লোন দেওয়ার জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাইশিমাস যশোরের সভাপতি আশরাফুল ইসলাম বাবু। উল্লেখ্য, যশোরের অনুষ্ঠিত এই অঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলায় জেলার ৬০ টি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও মালামাল নিয়ে স্টল দিয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই স্টলগুলো সর্বসাধারণের দেখার ও জানার জন্য উন্মুক্ত রাখা হবে।

আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা উদ্বোধন যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.