Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে
  • অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা
  • সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী
  • যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকা চুরি: আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক
  • যশোরে ৫.০ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক
  • ইফতার মাহফিলে সম্প্রীতি ও জনসচেতনতার আহ্বান
  • এনামের তৈরি যুদ্ধ বিমান উড়ছে আকাশে
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আটক প্রতারক আব্দুস সালাম আদালত থেকে জামিনে মুক্ত

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
অতিরিক্ত সচিব পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের অভিযোগে যশোরে আটক প্রতারক আব্দুস সালাম আদালত থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। এরপর তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানিশেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতের কোতোয়ালি থানা শাখার জিআরও এসআই মাহাবুব বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার সন্ধ্যায় আটক আব্দুস সালামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ খাতের ভিআইপি গাড়ির চালক আব্দুর রহিম বিশ্বাস। সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মামলাটি করা হয়। আসামি আব্দুস সালাম যশোরের মণিরামপুর উপজেলার খেদাপড়া ইউনিয়নের হেলাঞ্চী গ্রামের ইলাহি বক্স গাজীর ছেলে। জিআরও এসআই মাহাবুব জানান, উল্লেখিত ধারায় আসামি জামিনযোগ্য। এছাড়া আসামি অসুস্থ- এই মর্মে চিকিৎসকের দেয়া একটি ব্যবস্থাপত্র আদালতে জমা দেন তার আইনজীবী। এরই প্রেক্ষিতে শুনানিশেষে আব্দুস সালামকে জামিনের আদেশ দেন আদালতের বিচারক।

আটক আদালত আব্দুস সালাম জামিb প্রতারক মুক্ত যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে গরুর মাংসের দাম বেড়েছে

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

অভয়নগরে মাদকপ্রবণতা: মেয়েদের বিয়ে নিয়ে সংকটে অভিভাবকরা

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সন্ত্রাস মাদক ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি যশোরে প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.