Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

banglarbhoreBy banglarbhoreSeptember 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা প্রযুক্তির যুগে নিরক্ষরতা দূরীকরণে আধুনিক শিক্ষার ওপর জোর দেন।

সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। সভায় বক্তারা বলেন, সাক্ষরতা কেবল অক্ষরজ্ঞান নয়, বরং এটি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার অপরিহার্য হাতিয়ার। একজন নিরক্ষর মানুষ এই ডিজিটাল যুগে যেন অন্ধের মতোই। দেশের এখনও প্রায় ২৩-২৪ শতাংশ মানুষ নিরক্ষর, যা টেকসই উন্নয়নের পথে একটি বড় বাধা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় অতীতের সামাজিক আন্দোলনের মতো আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান যুগে শুধুমাত্র সাক্ষরজ্ঞান যথেষ্ট নয়। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে সাথে আমাদের প্রযুক্তিগত জ্ঞানেও দক্ষ হয়ে উঠতে হবে। ডিজিটাল সাক্ষরতা এখন সময়ের দাবি। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করা এবং প্রতিটি স্তরে শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা অত্যন্ত জরুরি। এটি আমাদের দেশের প্রতিটি নাগরিককে আধুনিক বিশ্বের সুযোগ-সুবিধা গ্রহণ করতে এবং নিজেদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডালিয়া নওশিন লুবনা এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বক্তারা সাক্ষরতার হার শতভাগে উন্নীত করার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।

আন্তর্জাতিক পালিত যশোর সাক্ষরতা দিবস
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.