Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ইউপি চেয়ারম্যানের জমি দখল চেষ্টার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
যশোরের কোতয়ালী থানাধীন মাহিদিয়া গ্রামে চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জমি দখলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকালে একদল প্রভাবশালী চক্র তার পৈতৃক জমিতে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দখলে নেওয়ার চেষ্টা করে।
এঘটনায় চেয়ারম্যানের মা সায়িদা ইয়াসমিন (৬০) থানা ও সেনাবাহিনির ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি তার স্বামীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করে সেখানে বসতঘর নির্মাণের চেষ্টা করছে। সাহিদা ইয়াসমিনের স্বামী জীবদ্দশায় ৩৬ শতক জমির মধ্যে ৭ শতক জমি আঃ রউফ নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। পরবর্তীতে আঃ রউফ ওই জমি আরও দুই ব্যক্তির কাছে বিক্রি করার সময় কৌশলে জমির অবস্থান পরিবর্তন করে অন্য জমি দখল করেন। বিষয়টি জানাজানি হলে সাহিদা ইয়াসমিনের পরিবার প্রতিবাদ জানালে অভিযুক্তরা তাদের হুমকি দিতে শুরু করে।
সাহিদা ইয়াসমিনের ছেলে ইউপি সদস্য শামীম রেজা এ বিষয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন।
এর মধ্যে শুক্রবার সকাল ৯টার দিকে আঃ রফউ, জামাল হোসেন, রহিম, শারমিন রহমানসহ একদল স্থানীয় ও বহিরাগত প্রভাবশালীরা আইন অমান্য করে সাহিদা ইয়াসমিনের জমিতে জোরপূর্বক প্রবেশ করে ঘর নির্মাণ শুরু করে। বাধা দিতে গেলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন সাহিদা ইয়াসমিন।
এ বিষয়ে মূল অভিযুক্ত মো. বাবুল এর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইউপি সদস্য শামীম রেজা বলেন, তার বাবার ক্রয়কৃত জমি জোর করে ভোগ দখল করতে চাচ্ছে বাবুলগং। অবৈধ টাকা ব্যয় করে স্থানীয় কিছু ব্যক্তিকে হাত করে এই কাজ করছে তারা। এ ঘটনায় তিনি উৎকন্ঠা প্রকাশ করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনির কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজি বাবুল বলেন, অভিযোগ পেলে দায়িত্বরত অফিসারের মাধ্যমে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

অভিযোগ ইউপি চেষ্টার চেয়ারম্যানের জমি দখল যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.