Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
  • যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ইকোর শিক্ষাবৃত্তির চেক প্রদান

banglarbhoreBy banglarbhoreমে ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল এণ্ড ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম হতদরিদ্র পরিবারের সন্তান। নিজের মেধা ও যোগ্যতায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেলেও খরচ নিয়ে পড়েন বিপাকে। তখনই এই শিক্ষার্থীর পাশে এসে দাঁড়ায় আমেরিকার সাহায্য সংস্থা ইকো। প্রতিবছর এই শিক্ষার্থীকে এককালীন মেধাবৃত্তি দিয়ে আসছে সংস্থাটি। তারই ধারাবাহিকতায় মেধাবী এই শিক্ষার্থী পেয়েছেন চলতি বছরের এককালীন নগদ অর্থের চেক।

চেক পেয়ে সাদিয়া বলেন, ‘বাবা মারা যাওয়ার পর আমার পরিবার অথৈ সাগরে পড়ে। ছোট ভাই ও আমাকে মানুষ করতে মা দর্জির কাজ করেন। এর মধ্যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়ে উঠে। এমন সময়ে পাশে এসে দাঁড়ায় ইকো। তাদের কাছ থেকে চারবার বৃত্তি পেয়েছি। বছরে ১২ হাজার টাকা করে দিয়েছে সংস্থাটি।

শুধু সাদিয়া ইসলাম নয়; যশোর, খুলনা, সাতক্ষীরার বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নার্সিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রায় ৭ লাখ টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। মেডিকেল ও প্রকৌশল বিভাগে ১৫ হাজার, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ও পলিটেকনিকের শিক্ষার্থীরা পেয়েছেন ১০ হাজার টাকা করে।

বুধবার দুপুরে যশোর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এসব হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের হাতে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) রফিকুল হাসান।

ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ও যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন টিপু।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.