Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
  • হাট ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা
  • বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
  • মাগুরায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প
  • দখলের শহর যশোর
  • নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ইলিশ ও পেঁয়াজ বাজার নিয়ন্ত্রণে যৌথ অভিযান

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে ইলিশ ও পেঁয়াজ বাজার নিয়ন্ত্রণে যৌথ অভিযান
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে কৃষি বিপণন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে বাজারে অভিযান চালিয়েছে। অভিযানকালে ইলিশ ও পেঁয়াজের বাজার মনিটরিং এবং একটি জর্দা ফ্যাক্টরিতে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তর যশোরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।

সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা জানান, কৃষি বিপণন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে পেঁয়াজের বাজার ও ইলিশ মাছের বাজারে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে। এ সময় পেঁয়াজ ও ইলিশ মাছ ব্যবসায়ীদেরকে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোরভাবে সতর্ক করা হয়। একইসাথে রশিদ ছাড়া কেউ কোন প্রকার ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সকল আড়তদারকে আগামী বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কৃষি বিপণন অধিদপ্তরে মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করা হয়।

এদিকে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানিয়েছেন, মঙ্গলবার যশোরের বকচর এলাকায় মা জর্দা কেমিক্যাল ওয়ার্কসে (জর্দা ফ্যাক্টরি) তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ (পণ্যের মোড়ক ব্যবহার না করা, ট্রেড লাইসেন্স না থাকা, পরিবেশের ছাড়পত্র না থাকা, বিভিন্ন ধরণের কেমিক্যাল ব্যবহার) ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইলিশ পেঁয়াজ বাজার নিয়ন্ত্রণ যশোর যৌথ অভিযান
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে অবৈধ কীটনাশক ও সার মজুত ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

এপ্রিল ১৯, ২০২৬

হাট ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

এপ্রিল ১৯, ২০২৬

২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.