Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ঈদ বাজারে বাচ্চাদের পোশাকের চাহিদা বেশি

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সবাই। নতুন পোশাক, জুতা, কসমেটিকসসহ ঈদ সামগ্রি কেনার ধুম পড়েছে শহরের বিভিন্ন বিপণিবিতান ও ফুটপাতে।

শহরের জনপ্রিয় বিপণিবিতান, কালেক্টরেট মার্কেট, এইচএমএম রোডের পোশাকের দোকান, মুজিব সড়কের সুপার শপসহ ফুটপাতে ক্রেতাদের ভিড় দিন দিন বাড়ছে। বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন। ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার বেচাকেনা ভালোই হচ্ছে। বিশেষ করে দেশীয় পোশাকের চাহিদা বেশি। বাচ্চাদের পোশাকের চাহিদা বাড়ছে। তবে তুলনামূলক পোশাকের দাম একটু বৃদ্ধি পাওয়াতে ক্রেতারা দাম দর করছেন বেশি।

বাজার ঘুরে দেখা গেছে, সকাল বেলা পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। বেলা বাড়ার সাথে সাথে ভিড় কিছুটা কমলেও সন্ধ্যার পর ভিড় আরও বাড়ছে। নিজের ও প্রিয়জনের পছন্দের পোশাক কিনতে দোকান থেকে দোকানে ঘুরে বেড়াচ্ছেন ক্রেতারা।

যশোর কালেক্টরের মার্কেটে পোশাক কিনতে আসা তানিয়া ইয়াসমিন বলেন, বাচ্চাদের জন্য পোশাক কিনতে এসেছি। যে পোষাক পছন্দ হচ্ছে তার দাম বেশি। দোকান ঘুরে ঘুরে দেখছি বাজেটের মধ্যে পেলে কিনবো। আমাদের খুশি হওয়ার দিন এখন নেই। বাচ্চারা নতুন পোশাক পেয়ে খুশি হলে সেটাই আমাদের আনন্দ।

বড়বাজার এলাকায় জুতা কিনতে আসা আব্দুল হালিম বলেন, রোজার প্রথমের দিকে জামা কাপড় কিনেছি। এখন জুতা কিনতে এসেছি। শেষের দিকে দেখে শুনে কেনাকাটা করা যায় না। দাম নিয়ে সমস্যা নেই। পছন্দ হলে কিনে নিয়ে যাবো।
কালেক্টরেট মার্কেটের সিটি ফ্যাশনের মালিক অহিদুল ইসলাম বলেন, কেনাবেচা পুরো দমে শুরু হয়েছে। এবছর পাকিস্তানি, ফার্সি থ্রি পিস, গাউন ও তরির চাহিদা বেশি। বাচ্চাদের জন্য পাকিস্তানি গাউন কিনছে ক্রেতারা বেশি। ২ হাজার থেকে ২৫শ’ টাকার মধ্যে পোশাকগুলো বেশি বিক্রি হচ্ছে।

মিজান এন্ড ব্রাদার্স ও পাঞ্জাবি ঘরের মালিক মিজানুর রহমান বলেন, এবছর পাঞ্জাবির চাহিদা বেশি। তবে মালের দাম বেশি। ক্রেতাদের সাথে দর কষাকষি করতে হচ্ছে।

সোনিয়া গার্মেন্টসের কর্মচারি জুয়েল হাসান বলেন, মোটামুটি সব ধরনের পোশাক বিক্রি হচ্ছে। বাচ্চাদের টি শার্টের চাহিদা বেশি। জিনিসের দাম একটু বেশি থাকলেও কেনাাবেচা হচ্ছে।

বাচ্চাদের পোশাক যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.