Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান
  • কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন
  • গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ
  • প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : জেলা প্রশাসক
  • যশোরে উদীচীর দুই দিনব্যাপি বর্ষবরণ উৎসব
  • যশোরে জমি বিরোধে হত্যা : মামলা তুলতে হুমকি
  • যশোর জেলা আ.লীগ সভাপতি শ্যোন-এ্যারেস্ট
  • দুলাইভায়ের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা চাঁদাবাজ চক্রের ফাঁদে পড়ার দাবি তরুণীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আটক

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে ফুলসারা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁইঞা জানান, মেহেদী মাসুদ চৌধুরী যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি। “অপারেশন ডেভিল হান্ট” অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল গফুর গত ৮ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় মামলা করেন, যেখানে ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উপজেলা রাজপথে অস্ত্রের মহড়া এবং আন্দোলনকারীদের ওপর চরম দমন-পীড়নের অভিযোগও রয়েছে মেহেদী মাসুদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার নির্দেশেই ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থী ও বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখায় এবং নারী শিক্ষার্থীদের ধর্ষণের হুমকিও প্রদান করে।

আ. লীগের আটক উপজেলা যশোরে সাধারণ সম্পাদক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চিকিৎসা নিতে পশু হাসপাতালে হনুমান

এপ্রিল ১২, ২০২৬

কুষ্টিয়ায় মাজারে হামলা ও পীর হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

এপ্রিল ১২, ২০২৬

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ

এপ্রিল ১২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.