Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ঊর্ধ্বমুখী সবজির বাজার

banglarbhoreBy banglarbhoreApril 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সরবরাহ কমে যাওয়ায় যশোরের বাজারে ফের বেড়েছে সবজির দাম। গ্রীষ্মকালীন সবজির আমদানি কম থাকায় গত কয়েক সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে অধিকাংশ সবজি কিনতে ক্রেতাদের কেজি প্রতি গুনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা। এতে করে বাজারে আসা সাধারণ মানুষ পড়েছেন চরম অস্বস্তিতে।

শুক্রবার যশোর শহরের বড়বাজার ঘুরে দেখা গেছে, বাজারে মানভেদে প্রতি কেজি করলা ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কচু ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঢেড়শ ৫০ টাকা, ঝিঙে ৬০ টাকা ও টমেটো ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পেঁপে ৭০ টাকা, সজনে ডাটা ২০০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৬০ টাকা, পটোল ৫০ টাকা, ধনেপাতা ১৪০ টাকা, লাউ মানভেদে ৫০ টাকা ও সিম ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে মিষ্টি কুমড়া ৩০ টাকা, কলা ৫০ টাকা, মানকচু ৬০ টাকা, লালশাকের আঁটি ২০ টাকা ও গাজর ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম বেড়েছে কাঁচা মরিচেরও। খুচরা পর্যায়ে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। এছাড়াও রসুনের কেজি ১০০ থেকে ১৬০ টাকায় কিনতে হচ্ছে। একইসঙ্গে বেড়েছে পেঁয়াজের দামও। বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকা কেজি দরে।

বড়বাজারের সবজি বিক্রেতা রনি শেখ জানান, শীতের সময় বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ থাকলেও এখন তা কমে গেছে। ফলে প্রায় প্রতিটি সবজির দাম বেড়েছে। এতে বিক্রি করতে গিয়ে তাদেরও ক্রেতাদের কাছে নানা কথা শুনতে হচ্ছে।

সবজি কিনতে আসা স্কুল শিক্ষক রেজাউল হোসেন বলেন, রমজানে সবজির দাম কিছুটা কম ছিল। কিন্তু ঈদের পর থেকেই শাক-সবজির বাজার লাগামছাড়া।

আরেক ক্রেতা আতিয়ার রহমান বলেন, রমজানের মধ্যে সবজির দাম হাতের নাগালে থাকলেও এখন হঠাৎ করেই বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে দ্রুত মনিটরিং জোরদার করার দাবি করেন তিনি। এতে করে নতুন কোনো সিন্ডিকেট তৈরি হবে না।

এদিকে, মাছের বাজার স্থিতিশীল রয়েছে। বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪২০ টাকা, কাতল ৩৮০ থেকে ৪৫০ টাকা, চাষের শিং ৫৫০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৫০ টাকা, চাষের পাঙাশ ১৮০ থেকে ২৩০ টাকা ও তেলাপিয়া ১৫০ থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২০০ টাকায়।

অন্যদিকে, সপ্তাহের ব্যবধানে বাজারে কমেছে সব ধরনের মুরগির দাম। কেজিতে ১০ টাকা পর্যন্ত কমে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। কাটা ব্রয়লার বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকা কেজি দরে এবং গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। তবে কিছুটা বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন লাল ডিম ১২০ থেকে ১৩০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়।#

ঊর্ধ্বমুখী বাজার যশোরে সবজির
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.