Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা
  • যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন
  • ঝিকরগাছায় কৃষক কার্ড তৈরির লক্ষ্যে মতবিনিময়
  • ফকিরহাটে সড়কে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে এক বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেড় হাজার অভিযান

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে এক বছরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেড় হাজার অভিযান চালিয়েছে। এসব অভিযানে ৪৫৭টি মামলা হয়েছে। বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। রোববার যশোর কালেক্টরেট সভাকক্ষে ‘মাদক অপব্যবহার প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোরের উপপরিচালক আসলাম হোসেন।

খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের সমস্যা। তরুণ সমাজের মধ্যে মাদকাসক্তির হার অত্যন্ত বেশি, যা একটি জাতির ভবিষ্যতের জন্য বিপজ্জনক।

তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের দফতরের পাশাপাশি পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা খুবই চ্যালেঞ্জিং। এ কারণে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পরিবার থেকেও সচেতনতা তৈরি করা জরুরি।’
সেমিনারে জানানো হয়, চলতি বছরে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক হাজার ৫০১টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানের ঘটনায় ৪৫৭টি মামলা হয়েছে। এর মধ্যে ১৭২টি নিয়মিত মামলা রুজু হয়েছে। ২৮৫টি মোবাইল কোট পরিচালনা করা হয়। ৪৭৪ জনকে আসামি করা হয়। গ্রেফতার করা হয় ৪৩৬জনকে। একই সময়ে ৯১ কেজি গাঁজা, এক হাজার ৪৪৩ বোতল ফেনসিডিল, ৩২ লিটার স্প্রিট, ১২ বোতল বিদেশী মদ, চার হাজার ৩৩ পিস ইয়াবা, ৩২০ লিটার তাড়ি, ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ লাখ ৩৭ হাজার ৭০০ টাকাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এদিকে, সেমিনারে মাদকদ্রব্যের বিরুদ্ধে তরুণদের মধ্যে সচেতনতা তৈরি করতে ফুটবল, সাঁতার, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার রোধে একযোগে কাজ করতে সমাজের সকল শ্রেণি ও সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।

মাদকদ্রব্য
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রি : বিপাকে ক্রেতা

মার্চ ২, ২০২৬

যশোরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ২, ২০২৬

তালায় বিএনপি অফিসের দুর্বৃত্তদের আগুন

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.