Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreMarch 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ‘অমিত্রাক্ষর’ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম।

সভায় জেলা প্রশাসক জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করবেন। বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেওয়া হবে। যশোরে যেন কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটে, সে বিষয়ে কড়াকড়ি ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, পরীক্ষার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। বিশেষ করে প্রশ্নপত্র গ্রহণের সময় ভুল করে অন্য বিষয়ের প্রশ্ন নেয়ার ঘটনা ঘটে। এসব সমস্যা রোধে প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি করে কন্ট্রোল রুম থাকবে। পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর সময় পুলিশের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ বছর যশোরে এসএসসি পরীক্ষার কেন্দ্র ৫৩টি, দাখিল পরীক্ষার কেন্দ্র ১৩টি, এসএসসি ভোকেশনাল কেন্দ্র ১২টি এবং এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র ২টি। আগামী ১০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সভাটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন, মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আর ফারুক, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ জেলার সকল কেন্দ্র সচিব ও হল সুপারগণ।

পরীক্ষার প্রস্তুতিমূলক সভা যশোরে এসএসসি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.