Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
  • ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ওয়ার্ড যুবদল সভাপতিসহ ১২ জনের নামে চাঁদাবাজির মামলা

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে যশোর নগর যুবদলের এক নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি তারেক হাসান চুন্নাসহ ১২ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার শহরের পশ্চিম বারান্দীপাড়ার জেসমিন বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহতম আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
আসামিরা হলেন, শহরের বারান্দীপাড়া বৌবাজার এলাকার বারেক বাবুর্চির ছেলে ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি তারেক হাসান চুন্না, আনসার আলীর ছেলে বিশাল, লাল্টু ও তার ছেলে আকাশ, আশরাফের ছেলে সোহেল ওরফে চাকু সোহেল, আশরাফের ছেলে হাসান, সিরাজের ছেলে হাবিবুর রহমান হাবিব, জামালের ছেলে তুষার, রবির ছেলে আলামিন ওরফে ভাগিনা আলামিন  ও একই এলাকার মন্ডল, সানু এবং শরিফ।

মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। জেসমিন বেগমের ইজিবাইকের ব্যাবসা আছে। তিনি ইজিবাইক ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন। আসমিদের দাবিকৃত ২ লাখ টাকা চাঁদা না দেয়ায় ছেলে রাকিব হাসানকে খুন-জখমের ষড়যন্ত্র করে আসছিল। গত ৪ আগস্ট বিকেলে আসামিরা জেসমিন বেগমের বাড়িতে গিয়ে ২ লাখ টাকা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার আসামিরা বাড়ির লোকজনকে মারপিট ও ঘরে থাকা ৫০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়। চিৎকারে প্রতিবেশীরা এসে চুন্নাসহ কয়েকজনকে ধরে ফেলে। এ সংবাদ পেয়ে চুন্নার সহযোগীরা এসে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। ৯৯৯ এ কল করলে পুলিশ এসে জেসমিন বেগমসহ বাড়ির লোকজনদের উদ্ধার করে। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ মামলা হিসেবে গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ওয়ার্ড চাঁদাবাজি মামলা যশোর যুবদল সভাপতি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.