সীমান্তে বিজিবি সদস্য রইসউদ্দিনসহ অব্যাহত মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাকা দেশব্যাপি বিক্ষোভের অংশ হিসেবে গতকাল বিকেল সাড়ে চারটায় শহরের চিত্রার মোড়ে যশোর জেলা কমিটির উদ্যোগে জেলা সম্পাদক তসলিম উর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা ইকবাল কবির জাহিদ ও জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলার সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু। বক্তারা বলেন আমরা বন্ধু চাই প্রভু চাই না। ভারতের আগ্রাসন দেশের মানুষ মেনে নেবে না। আমরা সরকারের সুস্পষ্ট বক্তব্য চাই।
বক্তারা একই সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিসহ রেশনিং চালু, লুটেরা দুর্নীতিবাজদের আটক ও বিচার, পাচারকৃত টাকা ফেরত আনার দাবি জানান।-প্রেস বিজ্ঞপ্তি
শিরোনাম:
- রমজানের শেষ দশ দিন মক্কা-মদিনায়: ওমরাহ, ইবাদত ও জিয়ারায় এক অনন্য আত্মিক যাত্রা
- ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮
- ঐতিহ্যের অনন্য নিদর্শন ছোট সোনা মসজিদ—গৌড়ের গৌরবময় স্মৃতি
- যশোরের প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালালের ইন্তেকাল
- যশোরে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ
- কৃষক বাঁচলে দেশ বাঁচবে : হুইপ রকিবুল ইসলাম
- যশোর চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল
