Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে সহজেই মেলে হেরোইন-ফেনসিডিল ও ইয়াবাসহ নানা রকমের মাদক। মাদক-অস্ত্র নিয়ে সারা জেলা দাপিয়ে বেড়ায় উঠতি সন্ত্রাসীরা। এর বাইরে নয় সদরের ফতেপুর ভায়না গ্রাম। গ্রামটিতে থাকা কিশোর গ্যাংয়ের সদস্যদের বেপরোয়া কর্মকাণ্ডে বিক্ষুব্ধ গ্রামবাসী। এসবের বিরুদ্ধে টু-শব্দ করলেই নেমে আসে অত্যাচারের খড়গ। প্রায় সময় বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও মারপিটের ঘটনা ঘটে। পরে দুই পক্ষই একে অপরের ঘাড়ে দোষ চাপায়। মামলা ও কাউন্টার মামলা করে পার পেয়ে যায়। স্থানীয়দের দাবি গ্রামটিতে মারামারি ও লুটপাটের ঘটনা ঘটেই চলেছে। তবে আহতদের একজন জানিয়েছেন-বখাটেরা একটি মেয়ে নিয়ে গিয়েছিল। পুলিশ দিয়ে উদ্ধার করে আনার পর তারা হামলা করেছে।

গত ২৮ মার্চ দিবাগত রাত পৌনে ১২ টার দিকে ভায়নার তারাগঞ্জ বাজারে প্রকাশ্যে মাদক সেবন ও বেচাকেনা হচ্ছিল। এ ঘটনার প্রতিবাদ করেন এলাকার বদরুল হায়দার নামে এক ব্যক্তির স্ত্রী রুপা আক্তার নামে এক চল্লিশোর্ধ নারী। তাৎক্ষণিক বাঁশের লাঠি, হাতুড়ি ও লোহার রড নিয়ে হামলা করে সাইফুল, সাইফুলের ছেলে শাহিন ও শাকিলসহ ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ একদল মাদক কারবাররি। তারা এলাকায় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসি হিসেবে পরিচিত। রুপা বেগমকে মারপিটের ঘটনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়িয়ে পড়ে মৃত হাকিম মোল্লার ছেলে শাহিন ও ওদুদসহ বেশ কয়েকজন। ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয় রেহেনাসহ উভয়পক্ষের ১০ থেকে ১২ জন। তাদের মধ্যে নারী-পুরুষসহ ১০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ গ্রামটি মাদক কারবারি কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণে চলে গেছে। কোনো ভদ্রলোকের বসবাসের যোগ্য নেই গ্রামটি। রাজনৈতিক আশ্রয়-প্রশয়ে এসব কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠেছে।

পুলিশ জানিয়েছে-বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নেয়া হচ্ছে। মাদক ও সন্ত্রাস নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনী সোচ্চার রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.