Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এলপি গ্যাসের সাত দোকানে অভিযান  জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা 
  • সাতক্ষীরায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানপাট ভাঙচুর, লুটপাটের প্রদিবাদে সংবাদ সম্মেলন
  • সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলের মৃত্যু
  • কোটচাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
  • জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিক ফেডারেশনের মানববন্ধন
  • ব্যবসায়ী আনিছুর হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার
  • যুবলীগ সভাপতি ফরিদ আহমেদ কারাগারে
  • থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে নারী শ্রমিক আহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২৪, ২০২৫No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত করা, শিশু সাদিয়া হত্যার বিচার এবং ভালুকায় দিপু দাস হত্যাসহ বিভিন্ন অমানবিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। একই সাথে তারা প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী এবং ছায়ানটে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বুধবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এই বিক্ষোভ করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে নেতা-কর্মীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারী যেকোনো ধরনের চক্রান্ত প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ভালুকায় সংগঠিত দিপু দাস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়। নির্মমভাবে শিশু সাদিয়া হত্যার ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করা হয় এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী এবং ছায়ানটে হামলার ঘটনার নিন্দা জানিয়ে এই ধরনের অগণতান্ত্রিক ও স্বাধীনতাবিরোধী কার্যকলাপ বন্ধের আহ্বান জানান। শরীফ ওসমান হাদী হত্যার বিষয়েও প্রতিবাদ জানানো হয় এবং অপরাধীদের আটকের দাবি জানানো হয়।

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার সমন্বয়ক ও বাসদ যশোর জেলার সদস্য সচিব কমরেড হাসানুর রহমান এর সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন .. ..

শহীদ হাদি স্মরণে যশোরে যুবশক্তির শোকসভা

সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, বাসদ নেতা মো. আলাউদ্দিন, ছাত্র ইউনিয়ন যশোর জেলা সভাপতি রাশেদ খান প্রমুখ।

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ নষ্ট করার জন্য একটি মহল চক্রান্ত করছে। তারা দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

সমাবেশটি সঞ্চালনা করেন সিপিবি যশোর জেলার অন্যতম নেতা আব্দুর রহিম। সমাবেশ শেষে যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ শহরের গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করে।

গণতান্ত্রিক বিক্ষোভ যশোর যুক্তফ্রন্ট
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে এলপি গ্যাসের সাত দোকানে অভিযান  জরিমানা ১ লাখ ৮ হাজার টাকা 

মে ১৮, ২০২৬

সাতক্ষীরায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানপাট ভাঙচুর, লুটপাটের প্রদিবাদে সংবাদ সম্মেলন

মে ১৮, ২০২৬

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলের মৃত্যু

মে ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.