Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন
  • কমছে লেবু, শসা, বেগুনের দাম
  • ফিলিস্তিনে বয়ে যাক ন্যায়ের নতুন ভোর
  • বিদ্যুৎ সেবায় ভোগান্তি কমাতে নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের
  • যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব সমাপ্ত
  • রামপালে সংবর্ধিত প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
  • কোটচাঁদপুরের ৭ কিশোরের বিশ্ব জয়
  • ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে অনুদান দিলেন এমপি ডা. ফরিদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে গ্রাহকের মরণোত্তর ডিপিএসের মেয়াদ পূর্তির সব অর্থ প্রদান

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি
banglarbhoreBy banglarbhoreজুন ১১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি যশোর শাখার আয়োজনে মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে স্বস্তি ডিপোজিট স্কিমের আওতায় মরণোত্তর ডিপিএস’র চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। যার মাধ্যমে ডিপিএসের ম্যাচিউরড পরিমাণ অর্থ প্রদাণের প্রতিশ্রুতি পূরণ করা হলো।

চেকটি আনুষ্ঠানিকভাবে সেলিনা পারভিনের হাতে তুলে দেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির এসইভিপি ও রিটেইল বিজনেস প্রধান খুরশেদ আলম। এসময় বক্তব্য রাখেন যশোরের রপ্তানিকারক প্রতিষ্ঠান এমইউসি ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস (সিআইপি), যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, লংকাবাংলা ফাইন্যান্সের এসএভিপি ও রিটেইল লায়াবিলিটি প্রধান খন্দকার জাকারিয়া, যশোর শাখা প্রধান ও সিনিয়র ম্যানেজার মোঃ আল আমিন, বণিক বার্তার যশোর প্রতিনিধি আবদুল কাদের, যশোর মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি তনুজা রহমান মায়া এবং যশোর মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পী।

লংকাবাংলা ফাইন্যান্স যশোর শাখা প্রধান মোঃ আল আমিন জানান, সম্প্রতি, লংকাবাংলা ফাইন্যান্সের গ্রাহক, মরহুম এস. এম. নিয়ামত আলী স্বস্তি ডিপোজিট স্কিমের আওতায় একটি অ্যাকাউন্ট খুলেছিলেন, যেখানে ম্যাচিউরিটির জন্য ডিপিএস-এর মোট ৬০ টি মাসিক কিস্তির মধ্যে ২৭টি কিস্তি তিনি সম্পন্ন করেন। এরমধ্যে তিনি ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন।

ডিপিএস কভারেজের প্রতিশ্রুতির অংশ হিসেবে লংকাবাংলা ফাইন্যান্স তার স্ত্রী ও নমিনি সেলিনা পারভিনের কাছে সম্পূর্ণ ম্যাচিউরড পরিমাণের চেক হস্তান্তর করে।

সাধারণতা ডিপিএসের মেয়াদ পূর্ণ না করলে সেই গ্রাহক চুক্তি অনুযায়ী সব টাকা পাননা। কিন্তু আমাদের প্রতিষ্ঠান ওই গ্রাহককে কিস্তির সব টাকা না দিলেও চুক্তির পূর্ণাঙ্গ টাকা পরিশোধ করেছে।

এই চেক প্রদান অনুষ্ঠানটি লংকাবাংলা ফাইন্যান্সের গ্রাহকদের প্রতি সহযোগিতার ও প্রতিশ্রুতি পূরণের এক অনন্য উদাহরণ, যার মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্স-এর আর্থিক পরিষেবাগুলোর প্রতি আস্থা ও নির্ভরতা আরও সুদৃঢ করতে সাহায্য করবে বলে তিনি জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

কমছে লেবু, শসা, বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

বিদ্যুৎ সেবায় ভোগান্তি কমাতে নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.