Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট
  • ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২০, ২০২৬

রামপালে সংবর্ধিত প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২০, ২০২৬
Facebook Twitter WhatsApp
রামপালে সংবর্ধিত প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
Share
Facebook Twitter LinkedIn

রামপাল সংবাদদাতা
বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপাল নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামের নিজ বাসভবনে এই শুভেচ্ছা জানান ক্লাব নেতৃবৃন্দ।

এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ন্যায়, নীতি ও সত্য উন্মোচনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকেরা অবদান রাখছেন। সংগ্রাম করে প্রতিনিয়ত সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করেন। সুন্দর একটি বাংলাদেশ বির্নিমাণে সাংবাদিকদের রয়েছে অগ্রণী ভূমিকা। আপনারা এলাকার অপরাধগুলো তুলে ধরবেন কোনো ভয়ভীতি ছাড়া। আমি কথা দিচ্ছি অপরাধী যেই হোক কোন ছাড় নয়। আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রামপালের আহবায়ক মোতাহার হোসেন মল্লিক, সদস্য সচিব মেহেদী হাসান, সদস্য এএইচ নান্টু, কবির আকবর পিন্টু, এমএ সবুর রানা, সুজন মজুমদার, লায়লা সুলতানা, হারুন শেখ, তুহিন মোল্লা, আব্দুল্লাহ শেখ প্রমুখ।

এর আগে নবনিযুক্ত বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়।

পরে মন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট

ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.