Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
  • আওয়ামী লীগের অধ্যায় শেষ : মাগুরায় রাশেদ খাঁন
  • এসএম সুলতানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • রামপালে মামলা তুলে নিতে আসামির হুমকি, তরুণীর সংবাদ সম্মেলন
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চাঁদাবাজির মামলায় শহিদুল আটক

banglarbhoreBy banglarbhoreOctober 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
কখনো আইনজীবী সহকারী, আবার কখনো জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী পরিচয় দিয়ে দাপিয়ে বেড়ানো চিহ্নিত প্রতারক শহিদুল ওরফে পাকা শহিদুল চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছেন। হাতে ডায়েরি আর গায়ে আইনজীবী সহকারীর পোষাক পরে চলা ওই শহিদুলকে রোববার রাত তিনটার দিকে নিজ বাড়ি থেকে আটক করেছে মণিরামপুর থানা পুলিশ। এ ঘটনায় মণিরামপুর থানায় মামলা করেছেন কোদলাপাড়া গ্রামের খাইরুজ্জামান আকাশ। শহিদুল ইসলাম রোহিতা গ্রামের নিছার আলীর ছেলে। এদিকে, আটকের পর আদালত চত্বরে হাজির হয় অসংখ্য ভুক্তভোগি। আইনী সেবার জন্য তাকে মোটা অংকের টাকা দিয়েছিলেন বলে দাবি করে আদালত টাকা ফেরতের দাবি জানান তারা।

মামলা সূত্রে জানা যায়, খায়রুজ্জামান আকাশের বাবা রুপচাঁনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে অভিযুক্ত শহিদুল ইসলাম। টাকা না দেয়ায় গত ২ সেপ্টেম্বর রাত নয়টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলসহ আরও কয়েকজন আকাশের বাড়িতে হামলা চালায়। এ সময় টাকা না দিলে রুপচানের গলায় চাকু ধরে জবাই করে হত্যার হুমকি দেয়। বাধ্য হয়ে রুপচান বাড়িতে থাকা ধান বিক্রির ৫৫ হাজার টাকা তুলে দেয় শহিদুল চক্রের হাতে। সাতদিন সময় নির্ধারণ করে বাকি টাকা না দিলে জমি লিখে নেয়ার হুমকি দিয়ে শহিদুল চক্র চলে যান। পরে আকাশ এ ঘটনায় মণিরামপুর থানায় শহিদুল ও তার ছেলে আলাউদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। মণিরামপুর থানার এসআই অমিত দাস বলেন, অভিযোগ তদন্ত করতে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এছাড়া অনেকেই ওই শহিদুলের বিরুদ্ধে নানা অভিযোগ দেন। এছাড়া জমিজমা জোর করে লিখে নেয়ারও অভিযোগ রয়েছে শহিদুলের বিরুদ্ধে।

এ বিষয়ে যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ বলেন, শহিদুলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তিনি আইনজীবী সহকারীর পোশাক পরে মক্কেলদের জিম্মি করে টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যান। তাকে অনেকবারই সতর্ক করা হয়েছে। কিন্তু শহিদুল কোনো কথাই শোনেন নি। অভিযানের সময় গাঢাকা দেয় কয়েকদিন পর ফের আদালত চত্বরে এসে একই কাজ শুরু করে। এমনকি তিনি আদালত চত্বরের টাউটের তালিকায়ও রয়েছে বলে জানান আব্দুল মাজিদ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

    October 9, 2026

    সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026

    ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.