Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
  • যশোর শিক্ষা বোর্ডে দোয়া ও ইফতার মাহফিল
  • যশোর সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ইফতার ও দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারপিট

banglarbhoreBy banglarbhoreজুন ২১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

১০ হাজার টাকা চাঁদা না পেয়ে যশোর শহরের বড়বাজারের বাবু বাজার এলাকায় ফুটপাতে ভাজা ঝালমুড়ি বিক্রেতা আনারুল ইসলামকে (৩১) বেদম মারপিট করেছে সন্ত্রাসীরা। আহত আনারুল ইসলাম এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন। আনারুল যশোর শহরের খালধার রোড এলাকার আব্দুল আলিমের ভাড়াটিয়া।

যশোর কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে আনারুল বলেছেন, তিনি শহরের বড়বাজার এলাকার বাবুবাজারের ফুটপাতে ঝাল মুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। গত ২০ জুন বিকেল আনুমানিক পৌনে পাঁচটার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকার চিহ্নিত ছিনতাইকারী চাঁদাবাজ চশমা সুমনসহ (২২) অজ্ঞাতনামা তিনজন বাবুবাজার এলাকায় এসে আনারুলের ঝাল মুড়ির দোকানে দশ হাজার টাকা চাঁদা দাবি করে।

চাঁদাবাজরা জানায় এখানে দোকানদারি করতে হলে মাসে ১০ হাজার করে টাকা দিতে হবে। টাকা না দিলে এখানে দোকানদারি করতে দেয়া হবে না বলে হুমকি দেয়। এ সময় আনারুল চাঁদাবাজদের দাবিকৃত টাকা দিতে না চাইলে চশমা সুমনের নেতৃত্বে অজ্ঞাতনামারা আনারুলের ওপর বার্মিজ চাকু, হকিস্টিক ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং ছুরিকাঘাতে জখম করে। এ সময় বাবুবাজার এলাকার ব্যবসায়ী সুমন ও আনারুলের স্ত্রী সুমিসহ স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ ঘটনায় ওই দিন রাতে তিনি কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন সন্ত্রাসী চাঁদাবাজ চশমা সুমনসহ অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী অফিসার যশোর সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর ফকির পানু মিয়া বলেন, ঘটনাটির বিষয়ে শুনেছি অভিযোগ হাতে পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মার্চ ৯, ২০২৬

যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.