বিবি প্রতিবেদক
যশোরে চাকুসহ মিরাজ নামে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। গত ২৪ ডিসেম্বর শহরের বারান্দী মোল্যাপাড়া আমতলা এলাকা থেকে আটকের পর আটক মিরাজসহ দুই সহোদরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটক মিরাজ বারান্দী মােল্যাপাড়া বাঁশতলার বাসিন্দা। এই মামলার পলাতক আসামি মিরাজের ভাই আজিজুল ইসলাম।
সদর ফাঁড়ি পুলিশের এসআই ইমরানুর কবীর মামলায় জানিয়েছেন, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর জানতে পারেন যে কয়েকজন সন্ত্রাসী চাকু নিয়ে সাধারণ জনগণের মধ্যে আতংক সৃষ্টি করছে। এসময় সেখানে অভিযান চালিয়ে মিরাজকে আটক করা হয়। সাথে তার ভাই আজিজুল ইসলামসহ আরো ২/৩জন পালিয়ে যায়। এই ঘটনায় ওই দিন রাতেই কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
শিরোনাম:
- ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
- শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
- ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
- যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
- যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
- যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
- বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
- পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
