Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চার দস্যুকে ১০ বছর সশ্রম কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে চার দস্যুকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে একটি আদালত। আজ (রোববার) অতিরিক্ত দায়রা জজ জুয়েল অধিকারী এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন যশোর শহরের আরএন রোড সোনালী ব্যাংক এলাকার আশরাফ, পটুয়াখালি বাউফলের কাছিপাড়া গ্রামের গোলাম ফারুক মিন্টু, মাদারীপুর জেলার সদর উপজেলার চরমুগুরিয়ার চরবাগদি গ্রামের শহিদুল ইসলাম বাবুল ও রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর গ্রামের ইসমাইল হোসেন মামুন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০০২ সালের ২৮ এপ্রিল বিকেলে কুষ্টিয়ার সালেক রানার প্রাইভেট কার ভাড়া নিয়ে চার যুবক যশোরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো। রাত অবধি প্রাইভেট চালক সোলেমানের কুষ্টিয়ায় ফেরেনি। পরদিন তিনি জানতে পারেন যশোর সদর হাসপাতালে অচেতন অবস্থায় এক ব্যক্তি চিকিৎসাধীন আছেন। এরপর সালেক রানা যশোর সদর হাসপাতালে এসে চালক সোলেমানকে সনাক্ত করেন। সোলেমান সুস্থ হলে তিনি জানতে পারেন যারা ভাড়া নিয়েছিলো তাকে অচেতন করে গাড়ি নিয়ে পালিয়ে গেছে।

এ ঘটনায় প্রাইভেট কার মালিক সালেক রানা বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সময় আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সঙ্গে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মঞ্জুরুল হক। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে দস্যুতা ও চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত চারজনই পলাতক রয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.