Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’
  • কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের
  • নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার
  • ঝিকরগাছায় নির্বাচনের পর সহিংসতা : দুই পক্ষের সমঝোতার অভাব
  • যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল
  • মণিরামপুরে যুব জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ
  • বন্ধুদের সঙ্গে ইফতার কৃতজ্ঞতা জানালেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
  • অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় ঝিকরগাছায় ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চার শ’ হতদরিদ্র মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ ইকো’র

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১, ২০২৫Updated:ফেব্রুয়ারি ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে চারশ’ হতদরিদ্র মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শহরের চাঁচড়াস্থ ইকো একে ট্রেনিং সেন্টার মাঠে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার অতিথিদের নিয়ে হতদরিদ্রদের হাতে খাবার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশেরের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, যশোর মেডিকেল কলেজের প্রভাষক আলাউদ্দিন আল মামুন, ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের, যশোর চেম্বার অব কমার্সের নির্বাহী কমিটির সদস্য খায়রুল কবির চঞ্চল ও প্রকৌশলী আশিফ উল্লাহ চৌধুরী জুয়েল।

খাবার পেয়ে খুশি চাঁচড়া মাঝের পাড়ার বাসিন্দা সালমা বেগম। তিনি বলেন, ‘আমার স্বামী হকারি করে। চাঁচড়া সরকারি আশ্রয়ণপাড়াতে থাকি। অনেকদিন ভালো মন্দ খাওয়া হয়নি। আজ ইকো থেকে খাবার পেলাম; দুই সন্তানরে খাওয়াবো।’ নুর নাহার নামে এক বৃদ্ধা বলেন, ‘ভিক্ষা করে দিন চলে। শুনলাম এখানে আজ খাবার দিবে। তাই এসেছি, খাবারও নিয়েছে। আমার মতো অনেকেই দেখছি এখানে লাইনে দাঁড়িয়ে খাবার নিয়েছে। এ ধরণের অনুষ্ঠান তো আমাদের মতো গরীব মানুষের জন্য ভালো। ভালো ভালো খাবার খেতে পারবো।’

অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ‘ইকো দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে। তারা হতদরিদ্র গরীবদের স্বাস্থ্য সেবা নিশ্চিত, কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিভিন্ন ট্রেনিং, খাবার বিতরণসহ নানা সামাজিক কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে তাদের কার্যক্রম দেশে প্রশংসিত হচ্ছে। তিনি বলেন, সমাজে কেউ আলাদা নয়। যে যার জায়গা থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করলে সমাজে আর বৈষম্য থাকবে না। একটা সময় এই দেশ সমৃদ্ধ শক্তিশালী জাতিতে পরিণত হবে।’

আয়োজকরা জানান, ইকোর অর্থায়নে সমাজে পিছিয়ে পড়া হতদরিদ্রদের সচেতন করতে এবং আর্থসামাজিক ভাবে সচ্ছল করতে সংগঠনটি কাজ করছে। পাশাপাশি সমাজের হতদরিদ্র মানুষকে প্রতিষ্ঠা করা এবং তাদের কর্মক্ষেত্র তৈরি করতে যশোরের চাঁচড়াস্থ ইকো একে ট্রেনিং সেন্টার কাজ করছে। পাশাপাশি সংস্থাটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের মেধাবি শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাবৃত্তি প্রদানের মতো কার্যক্রম করে আসছে।

 

ইকো উন্নত মানের খাবার যশোরে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘শান্তির দূত আবারও তার আসল চেহারা দেখিয়েছে’

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

কেশবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর বিএনপি নেতাদের

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

নারী নেতৃবৃন্দের সম্মানে যশোরে মহিলাদলের ইফতার

ফেব্রুয়ারি ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.