Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
  • জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
  • যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
  • যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
  • বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে চালসহ সকল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশ জেলা প্রশাসকের

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৭, ২০২৪No Comments২ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
চালসহ সকল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করতে নির্দেশ দিয়েছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। গতকাল সকালে যশোর কালেক্টরেট অমিত্রাক্ষর সভাকক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় যশোর পৌরসভার উদ্যোগে শহরে ফুটপাতের অবৈধ দখলদার উচ্ছেদ করার এক ঘণ্টার মধ্যে আবার দোকান বসে বলে অভিযোগ করে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, পৌরসভার লোকজনের সিন্ডিকেটের কারণে ফুটপাতের অবৈধ দখলদার মুক্ত হচ্ছে না। পৌরসভার এই সিন্ডিকেট টাকার বিনিময়ে ফুটপাতে দোকান বসায়। এবং উচ্ছেদের আগেই এসব দোকানগুলোকে জানিয়ে দেয়া হয় অভিযানের খবর। ফলে উচ্ছেদের সময় ফুটপাতের এসব দোকানদার পালিয়ে যায়। অভিযানের শেষে আবারও তারা দোকান দিয়ে বসে ওই সব জায়গাতে।
এ ব্যাপারে যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ এবং ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকসিমুল বারী অপু বলেন, আমরা স্থায়ীভাবে এ সমাধান করতে চাই। পৌরসভা সব সময় প্রস্তুত শহরের ফুটপাত উচ্ছেদের জন্য। তিনি আরও বলেন, শহরের ফুটপাত উচ্ছেদের জন্য পৌরসভা শ্রমিক দিয়ে থাকে। ম্যাজিস্ট্রেট ও পুলিশের সাথে কাজ করি আমরা। এর বাইরে কিছু করার নেই।
অন্যদিকে, সপ্তাহে প্রতি মঙ্গলবার ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাতে সবজি বিক্রি করা হচ্ছে। এ সবজি সরাসরি কৃষকের কাছ থেকে কিনছে উপজেলা প্রশাসন। এর ফলে ঝিকরগাছায় সবজি বাজারে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় যশোরে বাজারে পেঁয়াজের দাম ৮ থেকে ১০ দিনের মধ্যে নিয়ন্ত্রণ আসবে। তবে চালের বাজার ঊর্ধগতিতে রয়েছে। বাজার নিয়ন্ত্রণে কাজ করতে নির্দেশ দেন জেলা প্রশাসক।
এদিকে, কেশবপুরে সাগরদাঁড়িতে মধু মেলা ঘিরে বিভিন্ন সময়ে জুয়া ও অশ্লীল কর্মকাণ্ড পরিচালনা হয়ে থাকে। এবার যেনো না হয় তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সাথে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এবং পুলিশ প্রশাসনের নজর দারি বৃদ্ধি করা হবে বলে জানানো হয়। অন্যদিকে মাদক কারবারীরা সমাজে টাকা দিয়ে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। এসব মাদক কারবারীদের প্রতিরোধ করতে নির্দশ দেয়া হয়। এছাড়াও স্কুল কলেজের ছেলে মেয়েরা অযথা পার্ক বসে আড্ডা দিতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশ দেয়া হয়। স্কুল কলেজ চলাকালীন কোচিং সেন্টার বন্ধ থাকে না। এজন্য শিক্ষার্থীরা স্কুল কলেজে না এসে কোচিং সেন্টারে সময় দেয়। মনিটরিং করার জন্য ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা সর্বক্ষণিক মনিটরিং করবে।
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, যশোর র‌্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজার মোহাম্মদ সাকিব হোসেন, ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদেক রাসেল, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোটন, যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ এবং ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকসিমুল বারী অপু প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা

জুন ৪, ২০২৬

যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুন ৪, ২০২৬

সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.