Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
লিড নিউজ

যশোরে চাহিদার ১৩ লাখ বইয়ের পৌঁছায়নি এক কপিও

পহেলা জানুয়ারি হচ্ছে না বই উৎসব
banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৯, ২০২৪Updated:ডিসেম্বর ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলায় এক হাজার ২৯০টি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ লাখ ৩৬ হাজার কপি নতুন বইয়ের চাহিদা রয়েছে। কিন্তু ৯ ডিসেম্বর পর্যন্ত এক কপি বই পৌঁছায়নি। ফলে এক জানুয়ারি হচ্ছে না বই উৎসব। সংশ্লিষ্টরা বলছেন, দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি, পাঠ্যবইয়ে সংযোজন-বিয়োজনসহ মুদ্রণ কার্যাদেশ প্রদানে দেরি হয়েছে। এজন্য ডিসেম্বর মাসের মধ্যে স্কুলে স্কুলে বই পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। তবে সরকার দ্রুত শিক্ষাথীদের হাতে বই পৌঁছে দিতে চেষ্টা করছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, যশোর জেলায় ১ হাজার ২৯০ টি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ৭৭ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী নতুন বই পাবে। নতুন বইয়ের চাহিদা  ১৩ লাখ ৩৬ হাজার ৫০টি। এর মধ্যে যশোরে অভয়নগর উপজেলায় মোট বইয়ের চাহিদা এক লাখ ৭ হাজার ২২ টি। কেশবপুর উপজেলায় মোট বইয়ের চাহিদা এক লাখ ১১ হাজার ৭৫০ টি। চৌগাছা উপজেলায় মোট বইয়ের চাহিদা এক লাখ ১০ হাজার ৫৯৮ টি। ঝিকরগাছা উপজেলায় মোট বইয়ের চাহিদা এক লাখ ৪৫ হাজার ৯৪৪ টি। বাঘারপাড়া উপজেলায় মোট বইয়ের চাহিদা ৮৯ হাজার ৪০০ টি। মণিরামপুর  উপজেলায় মোট বইয়ের চাহিদা  দুই লাখ ৪  হাজার ২৯১ টি। শার্শা উপজেলায় মোট বইয়ের চাহিদা এক লাখ ৭৫ হাজার ৮৬০ টি এবং সদর উপজেলায় মোট বইয়ের চাহিদা ৩ লাখ ৯১ হাজার ১৮৫ টি। সব মিলে যশোর জেলার আট উপজেলায় মোট বইয়ের চাহিদা ১৩ লাখ ৩৬ হাজার ৫০টি।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর সাধারণত জুলাই-আগস্ট থেকে পাঠ্যবই ছাপার কাজ পুরোদমে শুরু হয়। দেশের উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতিতে এবার নভেম্বরে এসে শুরু হয়েছে বই ছাপানোর কাজ। যেভাবে কাজ দ্রুত এগোচ্ছে তাতে ডিসেম্বরের মধ্যে ছাপার কাজ শেষ হবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।

এদিকে এনসিটিবি সূত্রে জানা গেছে, গত জুন মাসে প্রথম থেকে তৃতীয় শ্রেণির বইয়ের দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রম থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। বইতে সামান্য পরিমার্জন শেষে কার্যাদেশ দেয়া হয়। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণি পুরানো শিক্ষাক্রমে চলছিল। ফলে তাদের বইতে সামান্য পরিমার্জন শেষে দরপত্র আহ্বান করা হয়। এর আগে ৪ সেপ্টেম্বর ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের চাহিদা চেয়ে জেলা উপজেলা শিক্ষা অফিসে চিঠি দেয়া হয়। চিঠিতে বইয়ের চাহিদা পাঠানোর সময়সীমা বেঁধে দেয়া হয় ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর সেপ্টেম্বরের শেষদিকে ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি স্তরের পাঠ্যবইয়ের মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য দরপত্র আহ্বান করে। পরবর্তীতে সময়ে অক্টোবরের ৩ তারিখ আবারও দরপত্র আহ্বান করে এনসিটিবি। ১৫ অক্টোবর পর্যন্ত দরপত্রে অংশ নেওয়ার সময়সীমা বেঁধে দেয়া হয়। এরপর তৃতীয় দফায় গত ১৭ অক্টোবর দরপত্র আহ্বান করা হয়। ওই বিজ্ঞপ্তিতে ২৮ অক্টোবর পর্যন্ত দরপত্রে অংশ নেয়ার সময় বেঁধে দেয়া হয়। ফলে এ  সময়ের মধ্যে সব বই যথাসময়ে ছাপানো ও সরবরাহ অনেকটা কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন, যথাসময় শিক্ষাথীদের হাতে পৌঁছে যাবে পাঠ্য বই। ফলে পাঠ পরিকল্পনা তৈরি ও পাঠদানে কোন ব্যাঘাত ঘটবে না।

বই উৎসব
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.