Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ছাত্রদল নেতা কে ছুরিকাঘাত ঘটনায় মামলা, আটক ৩

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহানের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মিজান চৌধুরী গতকাল কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন। এই ঘটনায় পুলিশ এক দম্পতিসহ তিনজনকে আটক করেছে।

আটকরা হলো, আশ্রম রোডের মইন উদ্দিন ও তার স্ত্রী সাথী এবং পুলেরহাট এলাকার শেখ পিয়াস। মামলার অন্য আসামিরা হলেন, আশ্রম রোড এলাকার রাতিন ও রোহান, টিকি ক্লিনিক এলাকার আল আমিন, কামাল হোসেন তুহিন ও তার ভাই দেলোয়ার হোসেন সুহিন ও জাফর।

বাদী মামলায় বলেছেন, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সিটি কলেজের শিক্ষার্থী আদর মোটরসাইকেলযোগে নির্বাচনী প্রচারণার জন্য আশ্রম রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় আসামি রাতিন, রোহানসহ আরও কয়েকজন আদরের মোটসাইকেল থামিয়ে মারপিট করে। সংবাদ পেয়ে সোহানুর রহমান সোহান সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে আদরকে মারপিটের কারণ জানতে চাইলে আসামিরা সোহানের ওপর হামলা চালায়। এ সময় তুহিন সোহানের মাথায় অস্ত্র ঠেকায়। অন্য আসামিরা সোহানকে জাপটে ধরে অন্যদিকে রাতিন, রোহান একেরপর এক ছুরিকাঘাত করে সোহানকে। এ সময় সোহানের মোবাইল ফোন ও কাছে থাকা ৪১ হাজার টাকা ছিনিয়ে নেয় আসামিরা। পরে আশেপাশের লোকজন সোহানকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এই ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা দেবাশীষ হালদার জানান, মামলার ৯ আসামির মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত আছে।

আটক মামলা যশোরে ছাত্রদল নেতা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.