Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ছাত্রীদের যৌন নিপীড়ন : প্রধান শিক্ষক আটক

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৭, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
ছাত্রীর সাথে যৌন হয়রানির অভিযোগের মামলায় যশোরের জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের লাল দীঘির পাড় থেকে তাকে আটক করা হয়।
জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীর অল্পকিছুদিন ওই স্কুলে চাকরি হলেও প্রায় শতাধিক ছাত্রীকে নিজের অফিস কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রীর পিতা একই স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রথমে সভাপতি, থানা, পরে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পুলিশ সুপার, জেলা প্রশাসক, মহাপরিচালক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এমনকি মন্ত্রণালয়েও অভিযোগ করেন। কিন্তু সব অভিযোগই যেন রাজ হাঁসের খোরাক হিসেবে ধুলিস্যাৎ হয়ে যায়। কিন্তু বসে থাকেননি ওই অভিভাবক। শেষ পর্যন্ত আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রেকর্ড হলেও কি এক যাদুর পরশে তদন্ত করে আদালতে ফাইনাল রিপোর্ট দেন তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান। কিন্তু সত্যের জয় হবেই ভেবে আদালতে আইনজীবী নিয়োগ করেন ওই অভিভাবক। বিচারক মামলাটির ওই তদন্ত রিপোর্ট মূল্যায়ন না করে সরাসরি আমলে নিয়ে নেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আসামি জুলফিকার আলীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় কোতোয়ালি থানার এএসআই তৌহিদুল ইসলামকে যশোর শহরের লাল দিঘিরপাড় থেকে আটক করেন।
এই ব্যাপারে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) পলাশ বিশ^াস বলেন, আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আসামি জুলফিকার আলীকে আটক করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.