Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreজুন ১৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ইসরাফিল হোসেনের বিরুদ্ধে জমি দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের ইউনুস আলী ইমন প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ইসরাফিল হোসেন।

সংবাদ সম্মেলনে ইমন জানান, তিনি আরবপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত ময়েন উদ্দিন। তারা চার ভাই দুর্গাপুর মৌজায় পৈত্রিকসূত্রে ১৭ শতক জমি পেয়েছেন। পতেঙ্গালী গ্রামের ইসরাফিল ও দানেচ আলী ২০১০ সালে দুর্গাপুর গ্রামের বুধাই মোড়লের কাছ থেকে ১৭ শতক জমি ক্রয় করে। দুর্গাপুর গ্রামের ওই একই দাগে ২০০৯ সালে তার দাদা বুধাই মোড়ল ১৭ শতক জমি তার চার ছেলেকে লিখে দেন। তারপর থেকে ১৭ শতক জমি তারা ভোগ দখল করে আসছেন।

কিন্তু ১৭ শতক জমি কিনে আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলামের সহযোগিতায় তারা ৩৪ শতক জমি দখল করে নেয়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তারা পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করে নেন। ইসরাফিল নতুন করে ওই জমি দখল করার পাঁয়তারা চালাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, দাউদ হোসেন, ইউসুফ আলী, আয়ুব আলী ও জয়েন উদ্দিন প্রমুখ।

ইসরাফিল হোসেন বলেন, অভিযোগ ভিত্তিহীন। ২০১০ সালে দুর্গাপুর গ্রামের বুধাই মোড়লের কাছ থেকে ১৭ শতক জমি কিনি। সে জমি আমাদের দখলে রয়েছে। ২০০৯ সালে বুধাই মোড়ল ১৭ শতক জমি তার চার ছেলেকে লিখে দিয়েছেন কিনা তা তাদের জানান নেই। যদি এমনটি হয়ে থাকে তা তারা আমাদের এতদিন জানাননি। বুধাই মোড়ল (ইমনের দাদা) ও বাবারা যদি প্রতারণা করে থাকে আইনুয়ায়ী আমরা লড়ব। কারো জমি দখলের ইচ্ছা নেই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.