বাংলার ভোর প্রতিবেদক

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের গোহাটা রোডস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব খবির গাজীর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, অধ্যাপক রেজাউল ইসলাম, আব্দুল রহমান চাকলাদার বাদল, আব্দুল লতিফ রানা, শেখ ফরিদ, সৈয়দ বাবুল আক্তার, আব্বাস উদ্দীন,

গোলাম কবরিয়া, অ্যাডভোকেট মুসা, শফিকুল ইসলাম, ইদ্রিস আলী, নজরুল ইসলাম, লাল মোহাম্মদ, কাজী মিজানুর রহমান মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মাজেদ।

Share.
Exit mobile version