বাংলার ভোর প্রতিবেদক

যশোরে অনুষ্ঠিতব্য মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়েছে। সোমবার বিকেলে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারিতে সোনালী অতীত ক্লাবের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সির মোড়ক উন্মোচন করেন যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রীড়া সংগঠক মাহাতাব নাসির পলাশ। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা যুবদলের আহবায়ক এম. তমাল আহম্মেদ এবং সদস্য সচিব আনসারুল হক রানা।

সোনালী অতীত ক্লাবের সহ-সভাপতি কবিরুল ইসলাম কচির সভাপতিত্বে এবং ক্রীড়া সংগঠক সোহেল আল মামুন নিশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ উল্লাহ ও সাবেক ফুটবলার আলাউদ্দিন আলা।

বক্তারা বলেন, প্রবীণ ফুটবলারদের সম্পৃক্ততায় এ ধরনের আয়োজন জেলার ফুটবল অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠান শেষে টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দলের খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেয়া হয়। আয়োজকরা জানান, প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর পরিবেশে শিগগিরই টুর্নামেন্টের খেলা মাঠে গড়াবে।

Share.
Exit mobile version