Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন

‘একটি পক্ষ কৌশলে বিভেদ সৃষ্টি করে আন্দোলনের শক্তিকে দুর্বল করছে’
banglarbhoreBy banglarbhoreAugust 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ‘জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে আকাক্সক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরে গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে এই আলোচনা সভা করা হয়। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের আকাক্সক্ষা পূরণ না হওয়ায় হতাশা ব্যক্ত করেন। তারা আন্দোলনের অর্জনকে দুর্বল করার পেছনে বিভেদ সৃষ্টিকারী শক্তিকে দায়ী করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লেখক ও গবেষক বেনজিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক আহবায়ক রাশেদ খান, বাম ছাত্রনেতা ইমরান খান, দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান তৌহিদ জামান, সমাজসেবক মেহবুব রহমান মঞ্জু, স্কুলশিক্ষক সায়েদা পারভীন শিল্পী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা উজ্জ্বল বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মেজবাউল রহমান, মারুফ হাসান সুকর্ণ, আশালতা, সোয়াইব হোসেন, খন্দকার রুবাইয়াত, মানব আকরাম, সানাউল আলম শিমুল, আল মামুন লিখন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। সমতা, ন্যায় ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায়। স্বৈরাশাসকের পতনের মাধ্যমে আন্দোলনের প্রথম ধাপ সফল হলেও, বিজয় পরবর্তী সময়ে একটি পক্ষ কৌশলে বিভেদ সৃষ্টি করে আন্দোলনের শক্তিকে দুর্বল করছে। প্রত্যাশা অনুযায়ী আন্দোলন সফল হয়নি এবং ফ্যাসিবাদ থেকে মুক্তি মিললেও নতুন রাষ্ট্র তৈরি সম্ভব হয়নি।

বক্তারা আরও বলেন, আমলাতন্ত্র এখনও বিদ্যমান এবং চলার পথে নানা বাধা আসছে। কোটাবিরোধী অবস্থান সত্ত্বেও আন্দোলন শেষে জাতীয় সংগীত, মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে অপ্রাসঙ্গিক বিতর্ক তৈরি করা হয়েছে।

বক্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে। তবে জাবির হোটেলে নিহতদের মত অনেকেই তালিকা থেকে বাদ পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানে আন্দোলনের পর বিচ্ছিন্ন হয়ে যাওয়া সবার পুনরায় একত্রিত হতে পারার আনন্দ প্রকাশ করা হয়।

গণঅভ্যুত্থান জুলাই বর্ষপূর্তি উদযাপন যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.