বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর শেষ দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে।

সকাল আটটা থেকে পুলিশ লাইন্স মাঠে নিয়োগ বোর্ড সভাপতি ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে এদিন প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ে দৌঁড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইমিং অনুষ্ঠিত হয়।

ইভেন্ট শুরুর আগেই সকল প্রার্থীকে ইভেন্টের নিয়ম-কানুন সম্পর্কে সুস্পষ্ট ব্রিফিং প্রদান করা হয়।

এসব ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হয়েছেন। আগামী ১৬ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ, পুলিশ হেডকোয়ার্টার্সের নিয়োগ সংশ্লিষ্ট তদারকি কমিটির সদস্যগণ এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

Share.
Exit mobile version