Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে কর্মবিরতি

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোরে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দ্বিতীয় দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।

এ সময় হাসপাতালের পরীক্ষা নিরীক্ষা ও ওষুধসহ সমস্ত কার্যক্রম সাময়িক বন্ধ থাকে। যার ফলে দূর-দূরান্ত থেকে আশা রোগীদেরও পড়তে হয়েছে চরম ভোগান্তিতে ।

দেখা যায়, ফার্মেসির ওষুধ, প্যাথলজি, হরমোন, ব্লাড ব্যাংক, এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, ডেন্টাল, ফিজিওথেরাপি ও ক্যান্সার রোগীদের কেমোথেরাপী সেবা বন্ধ রাখা। এমন অবস্থায় রোগীদের ভিড় জমে উঠেছে ফার্মেসির, প্যাথলজি এবং ব্লাড ব্যাংকের সহ সমস্ত রিপোর্ট কেন্দ্রের সামনে। যার ফলে রোগ নির্ণয়ের সেবা সমূহ অচল হয়ে পড়ে।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আমাদের দাবি বাস্তবায়ন না হলে পূর্ণ দিবস কমপ্লিট শাটডাউন এবং এরপর লাগাতার কর্মবিরতি করা হবে। বাংলাদেশের সকল ডিপ্লোমাধারী পেশাজীবীদের ২-৩ দশক পূর্বে দশম গ্রেড বাস্তবায়ন হলেও বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি নিয়ে স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দাবি বাস্তবায়ন হয়নি। বর্তমানে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য সকল কাগজপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে থাকলেও কোন ফল পাচ্ছি না আমরা।

এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) সভাপতি হাসানুজ্জামান, ঐক্য পরিষদের সেক্রেটারি ফার্মাসিস্ট জহুরুল ইসলাম, হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ইনচার্জ মৃত্যুঞ্জয় রায়, ফার্মাসিস্ট রাজু আহম্মেদ, প্যাথলজি ল্যাব ইনচার্জ পারভেজ হোসেন, সালাহ্উদ্দিন সেলিম ও ব্লাড ব্যাংক ইনচার্জ চঞ্চল প্রমুখ।

কর্মবিরতি টেকনোলজিস্ট ফার্মাসিস্ট বাস্তবায়ন যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০

মার্চ ৬, ২০২৬

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.