Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে টেবিল টেনিসের হারানো ঐতিহ্য ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ

banglarbhoreBy banglarbhoreJune 21, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীর সংকটে যশোর জেলায় টেবিল টেনিস খেলা হারাতে বসেছিলো। টেবিল টেনিসের হারানো সেই ঐতিহ্য পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে দিনব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মশালা ও ‘নতুন প্রতিভার অন্বেষণে’ শীর্ষক এক ট্যালেন্ট হান্ট প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের নাজির শংকরপুর সরকারি শিশু পরিবারে টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান ও টেবিল টেনিস চেয়ারপারসন আবু মমতাজ সাদ উদ্দিন আহমদ।
যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার রওনক জাহান এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি তাহমিনা তারমিন বিনু, নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, সমাজ সেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক অসিত কুমার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, সমাজ সেবা অধিদপ্তর যশোর জেলার উপর ভরসা করেই যশোরের প্রথম টেবিল টেনিস প্রশিক্ষণের আয়োজন করেছে। যশোর জেলা বরাবরই খেলাধুলায় ভালো করে। কেশবপুরের প্রত্যন্ত অঞ্চলের একটা শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা প্রতিবছর জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করে। এবছরও সাইকেলিং ও হকিতে তারা অসাধারণ প্রতিভার দেখিয়েছে। আমরা আশা করি আমাদের ছেলে মেয়েরা জাতীয় পর্যায়ে তাদের প্রতিভার স্বাক্ষর দেখাতে সক্ষম হবে।

প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান বলেন, আজ বাচ্চাদের জন্য আরও একটি ঈদের দিনের মত। তারা এখানে টেবিল টেনিস খেলা করতে পারবেন। যশোরে প্রথম এমন উদ্যোগ হাতে নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আমরা আশা করি যশোর থেকে অতীতের মত দেশসেরা খেলোয়ার তৈরি হবে। এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে যশোরের টেবিল টেনিস আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। সমাজ সেবা অধিদপ্তর সব সময় সমাজের সম্ভাবনাময়, মেধাবী সন্তানদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এই আয়োজনের শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অতিথিরা সরকারি শিশু পরিবারের ছেলে মেয়েদের পরিবেশনায় অনুষ্টিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

টেবিল টেনিসের ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ যশোরে হারানো ঐতিহ্য
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.