Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০
  • শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
  • ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
  • যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
  • যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
  • বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
  • পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা

banglarbhoreBy banglarbhoreমার্চ ৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের মনিহার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে চার যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ পুলিশ-এর ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) পরিচালিত অভিযানের পর মোবাইল কোর্টে তাদের দণ্ড দেওয়া হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক অলোক কুমারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মনিহার এলাকার সামনে থেকে চারজনকে আটক করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ উদ্দীনের ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তি করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হামিদপুর পশ্চিমপাড়া এলাকার মো. শাকিমার রহমান (২২) কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। একই এলাকার মো. ইয়াসিন (২২) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

এছাড়া হামিদপুর এলাকার বিপ্লব মোল্লা (২৩) কে একই আইনে ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে বালিয়াডাঙ্গা এলাকার মো. রবিউল ইসলাম (২২) কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

ডিবি পুলিশ জানিয়েছে, যশোর শহরে মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিবির অভিযান মাদক সেবন যশোর যুবক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরান–হিজবুল্লাহর সাড়াশি হামলা: ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত ১৪০, মৃত্যু বেড়ে ১০

মার্চ ৬, ২০২৬

শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা

মার্চ ৬, ২০২৬

যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি

মার্চ ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.