Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে তথ্য অফিসের উদ্যেগে ৭১’র গণহত্যা ও স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা তথ্য অফিসের উদ্যেগে রূপদিয়ায় ৭১’র গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) সকালে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় জেলা তথ্য অফিসের উদ্যেগে সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মিলনায়তনে এই স্মৃতিচারণমূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুর আগে ১৯৭১ এর গণহত্যার উপর ডকুমেন্টারি চলচ্চিত্র প্রদর্শন এবং শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে ৩০ লাখ শহিদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অনেক কষ্টে অর্জিত স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে উপস্থিত শিক্ষার্থীদের তিনি উৎসাহিত করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড যশোর সদরের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। তিনি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাপ্রবাহ এবং তাঁর ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। তিনি দেশপ্রেম ও মহান স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের জীবন গড়তে বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির সভাপতি অ্যাড. সোহরাব হোসেন, সহকারী তথ্য অফিসার রমজান আলী। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৪০০ শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.