Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
  • সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
  • যশোর সদরে পল্লীবন্ধুর লাঙ্গল নিয়ে মাঠে খবির গাজী
  • দেবহাটার সখিপুরে ধানের শীষের নির্বাচনী সভা
  • দেবহাটায় সাংবাদিকদের সাথে সাতক্ষীরা-২ আসনের এমপি প্রার্থীর মতবিনিময়
  • নির্বাচনী লিফলেট নিতে গিয়ে প্রাণ গেল শিশুর
  • যশোর সদরের দেয়াড়া ইউনিয়নে অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণা
  • যশোর অনূর্ধ্ব-১৪ জেলা ক্রিকেট দলকে ‘কুলিন’-এর ট্রাকসুট প্রদান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, ফেব্রুয়ারি ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে তানভীর হত্যা মামলার প্রধান আসামি মুসা আটক

৫টি ককটেল ও ম্যাগাজিন উদ্ধার
banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের আলোচিত তানভীর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত সন্ত্রাসী রাব্বি ইসলাম মুসাকে অবশেষে আটক করেছে র‌্যাব-৬। মঙ্গলবার সন্ধ্যায় যশোর জেলার মনিরামপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুসা র‌্যাবের তালিকাভুক্ত ১৩ নম্বর চিহ্নিত সন্ত্রাসী এবং একটি গোয়েন্দা সংস্থার তালিকাভুক্ত আসামি।

আটকের পর মুসাকে নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রের অংশ উদ্ধার করেছেন। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য মুসার স্ত্রী মুক্তা খাতুনকেও হেফাজতে নেয়া হয়েছে।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক সাংবাদিকদের জানান, গত ৬ ডিসেম্বর দিবাগত রাতে যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে সন্ত্রাসী হামলায় শংকরপুর হাজারিগেট কলোনি পাড়ার বাসিন্দা ছয় মামলার আসামি তানভীর খুন হন।

আরও পড়ুন .. ..

যশোরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২

এই হত্যাকাণ্ডে অংশ নেয়া সন্ত্রাসীদের মধ্যে রাব্বি ইসলাম মুসা ছিল মূল হোতা। সে তানভীর হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। হত্যা মামলার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‌্যাব মুসার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার সন্ধ্যায় মনিরামপুর থেকে তাকে আটক করে। মুসাকে আটকের পর তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য র‌্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে তার শংকরপুরস্থ বাড়িতে অভিযান চালান।

রাত সাড়ে দশটার দিকে মুসার বাড়ির পাশের একটি ময়লা আবর্জনার স্তুপ থেকে বিশেষ কায়দায় প্যাকেটে মোড়ানো পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। মুসা জিজ্ঞাসাবাদে তার কাছে একটি অস্ত্র থাকার কথা জানালে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। মুসা আরও জানায় যে তার স্ত্রী মুক্তা খাতুন অস্ত্রের বিষয়ে অবগত। তল্লাশির সময় মুক্তা খাতুনের কাছ থেকে একটি পিস্তলের ম্যাগাজিন জব্দ করা হলেও পিস্তলটি পাওয়া যায়নি। এরপর বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য মুসার স্ত্রী মুক্তা খাতুনকে আটক করে র‌্যাব ক্যাম্পে নেয়া হয়।

বর্তমানে তানভীর হত্যা মামলার প্রধান আসামি রাব্বি ইসলাম মুসা এবং তার স্ত্রী মুক্তা খাতুনকে র‌্যাব ক্যাম্পে নিয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানিয়েছেন। তিনি বলেন, যশোর থেকে অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আটক আসামি টি ককটেল তানভীর ম্যাগাজিন উদ্ধার যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

ফেব্রুয়ারি ১, ২০২৬

সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

জানুয়ারি ৩১, ২০২৬

যশোর সদরে পল্লীবন্ধুর লাঙ্গল নিয়ে মাঠে খবির গাজী

জানুয়ারি ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.