Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
  • শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
  • নাসির’স ইংলিশ অ্যান্ড আইসিটি’র এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত
  • চৌগাছার পাশাপোলে ৫৪ বছরেও পাকা হয়নি দুই কিলোমিটার সড়ক 
  • চৌগাছায় পৃথক অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ আটক ২
  • শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ : ৫ জনের বিরুদ্ধে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২, ২০২৪

যশোরে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন।

আলোচনা সভায় প্রধান অতিথি আজাহারুল ইসলাম বলেন, বর্তমান সময়ে যেখানে দৌঁড়ানো উচিত, সেখানে হেঁটে লাভ নেই। আগের সরকারের আমলে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে, বাক স্বাধীনতা ছিল না এবং মিথ্যা উন্নয়ন প্রচারণা চালানো হয়েছিল। গণ-অভ্যুত্থানের মাধ্যমে এক ব্যক্তিকে বিতাড়ন করা সম্ভব হলেও, পুরো সিস্টেমকে পরিবর্তন করা সম্ভব হয়নি। তরুণদের খণ্ডকালীন চাকরি দেয়া যেতে পারে বলে আমি মনে করি। তিনি আরও বলেন, দাবি দাওয়া নিয়ে আসলে যাচাই-বাছাই না করে ব্যবস্থা নেয়া উচিত নয়।

উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শীদ, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি মো. আকরামুজ্জামান, ছাত্র জাহিদ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম আহবায়ক দেবব্রত দাস, মারুফ হাসান সুকর্ণ, যুগ্ম সদস্য সচিব সাইদ হাসান, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল্লাহ আল মামুন, মুখপাত্র ফাহিম আল ফাত্তা, এস কে সুজন প্রমুখ।

বাংলাদেশ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি

সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন

যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.