Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩
  • উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ
  • যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন
  • রামপালে প্রতিমন্ত্রীর নির্দেশে খালের বাঁধ অপসারণ
  • মাগুরায় ‘বাঘ’ আতঙ্ক’
  • দেবহাটায় প্রনোদনা কর্মসূচির গাছের চারা বিতরণ 
  • জীবননগরে দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ২৮, ২০২৪

যশোরে দুর্গাপূজা উপলক্ষে শিশুদের মাঝে উপহার সামগ্রি বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ২৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঋষি সম্প্রদায়ের পিছিয়ে পড়া ৪৩ পরিবারের মাঝে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে যশোর জেলা প্রশাসন ও জেলা পরিষদ। শনিবার বিকালে জেলা প্রশাসনকের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

তিনি বলেন, আমরা সকলের মাঝে দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে চেষ্টা করছি। সমাজের পিছিয়ে পড়া সনাতন ধর্মাবলম্বী মানুষের পূজায় আনন্দ যেন মলিন না হয়, তার জন্য ছোট ছোট বাচ্চাদের মাঝে নতুন পোষাক উপহার দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে কোনো উৎসবে পরিবারের ছোট বাচ্চাদের আনন্দ একটু বেশি থাকে। তাদের মুখে হাসি ফোঁটাতে আমাদের এই প্রচেষ্টা। আমরা আগামি দিনগুলোতে এমন ভালো কাজ অব্যাহত রাখতে চাই। ভালো কাজের মাধ্যমে যেমন সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো যায় তেমনি মানসিক ভাবে শান্তিও পাওয়া যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা প্রমুখ।

অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঋষি সম্প্রদায়ের পিছিয়ে পড়া ৪৩ পরিবারের মাঝে ১০ কেজি চাল, সেমাই, চিনি, তেল, আলু, ডাল ও ৪৩টি পরিবারের শিশুদের মাঝে নতুন পোশাক উপহার দেয়া হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩

উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.