Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৩ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ধান সংগ্রহে অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর
  • বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক
  • যশোরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ (ভিডিও সহ)
  • যশোর সদরে নবনিযুক্ত শিক্ষা কর্তাকে ফুলেল শুভেচ্ছা
  • যশোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
  • তথ্য গোপনের অভিযোগ রামপালে বরখাস্ত ইউপি চেয়ারম্যান
  • চৌগাছায় ১৫০ লিটার স্পিরিট জব্দ : আটক ৮
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মে ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ধান সংগ্রহে অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর

banglarbhoreBy banglarbhoreমে ৮, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে ধান সংগ্রহে অনিয়ম রোধে কঠোর নজরদারির নির্দেশ প্রতিমন্ত্রীর
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ধান সংগ্রহে মাপে কমবেশি করে অসাধু কর্মকর্তা-কর্মচারীরা যেন কোনো সুবিধা নিতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।
অতীতে কৃষকদের কাছ থেকে উদ্দেশ্যমূলকভাবে অতিরিক্ত ধান নেয়া এবং পরে সরবরাহের সময় কম দেয়ার অভিযোগ ছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না।
শুক্রবার বেলা ১১ টায় যশোর সরকারি খাদ্য গুদামে জেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তে বাংলাদেশ সফলভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করেছে। আমরা বলেছিলাম প্রয়োজনে গাড়ির জ্বালানী তেলের সরবরাহ বন্ধ রাখবো, সিদ্ধান্ত নিয়েছিলাম প্রয়োজনে শহরের মানুষের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কিন্ত কৃষকের ধান ক্ষেতে বিদ্যুৎ পৌঁছে দেবো। এর ফলে এই অঞ্চলে বোরো ধানের ফলন ভালো হয়েছে।
তিনি বলেন, আজকে  কৃষি ক্ষেত্রে যে অগ্রযাত্রা তার সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি খাল খনন কর্মসূচি থেকে শুরু করে বিদেশ থেকে উন্নত মানের সার বীজ, যন্ত্রপাতিসহ সকল প্রকার কৃষি উপকরণ এনে দেশের কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন। দেশ খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়। দেশের কৃষি খাতের অগ্রযাত্রা ধরে রাখতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পিতার সকল কর্মসূচি নতুন ভাবে শুরু করেছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, এবার সরকার প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করেছে। অতীতে কোনো সরকার কৃষকদের ধানের এমন মূল্য দেয়নি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক প্রমুখ।
জেলায় চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার ১৬৬ মেট্রিক টন।
উদ্বোধন শেষে খাদ্য গুদাম চত্বরে গাছের চারা রোপন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান জানান, চলতি বোরো মৌসুমে যশোর জেলায় ধান সংগ্রহের লক্ষ্য মাত্রা ১৫ হাজার ১৬৬ মেট্রিক টন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ৩ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

মে ৮, ২০২৬

বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় ‘ভাইপো রাকিব’ আটক

মে ৮, ২০২৬

যশোরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ (ভিডিও সহ)

মে ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.