Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নারীর লাশ উদ্ধার : হত্যার দায় স্বীকার মৃন্ময়ের

banglarbhoreBy banglarbhoreApril 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

স্বামী-স্ত্রীর সম্পর্ক থাকাকালিন মোবাইলে ধারণ করা অন্তরঙ্গ ছবি টিকটকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে বারেবারে টাকা দাবি করার কারণেই নৃত্যশিল্পী খাদিজা খাতুন মিতু কর্মকারকে হত্যার পরিকল্পনা করা হয়। বৃহস্পতিবার জবানবন্দিতে এমনই কথা জানিয়েছেন এই হত্যা মামলার একমাত্র আসামি মৃন্ময় ভদ্র নিলয়। বিষয়টি সংশ্লিষ্ট আদালতের পেশকার সরোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

এই ঘটনায় নিহতের মা সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার ধানদিয়া গ্রামের নাসিমা বেগম ২৪ এপ্রিল কোতোয়ালি থানায় নিলয়ের বিরুদ্ধে মামলা করেছেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সদর উপজেলার মঠবাড়ি গ্রামের বুকভরা বাওড়ের পাড় থেকে ওই লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত খাদিজা খাতুন মিতু কর্মকার সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার ধানদিয়া গ্রামের চৌরাস্তার আজগর আলীর মেয়ে।

মৃন্ময় ভদ্র নিলয় জানিয়েছেন, খাদিজা খাতুন মিতু তার সাবেক স্ত্রী। মিতু প্রথমে একজন নৃত্য শিল্পী ছিলেন। কয়েক বছর আগে নিলয়ের সাথে তার পরিচয় এবং বিয়ে। কিন্তু বিয়ের আগে মিতু সনাতন ধর্মের অনুসারী ছিলেন। কিছুদিন সংসার করার পরে প্রায় তিন বছর আগে নিলয়ের সাথে সম্পর্কেরে অবনতি ঘটে মিতুর। ওই সময় নিলয়ের কাছ থেকে অনেক টাকা নিয়েছিল মিতু। কিছুদিন পর আবারও সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে অন্য একটা ছেলেকে বিয়ে করেন মিতু।

কিন্তু তিন বছর আগে নিলয়কে ছেড়ে দিলেও ওই সময়ের স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি মোবাইল ফোনে ধারণ করেছিল মিতু। আর সেই ছবিগুলো টিকটকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে নিলয়ের কাছ থেকে বারে বারে টাকা হাতিয়ে নিচ্ছিল। সে কারণে মিতুকে হত্যার পরিকল্পনা করেন নিলয়। গত ২৩ এপ্রিল সন্ধ্যার পরে নিলয় সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে মিতুকে নিয়ে রওনা করেন যশোরে। রাত ১১টার দিকে তাকে নিয়ে বুকভরা বাওড়ের পাশে গিয়ে গলা টিপে শ্বাসরোধে হত্যার পর লাশ এবং মিতুর ব্যবহৃত মোবাইল ফোনটি সেখানে ফেলে চলে যান নিলয়।

এই ঘটনায় নিহত খাদিজার মা নাসিমা বেগমের দায়ের করা মামলায় জানিয়েছেন, কন্যা সন্তানকে রেখে স্বামী চলে যাওয়ায় মিতু জীবিকার তাগিদে বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করত। সেই সুবাদে নিলয়ের সাথে পরিচয় ও বাড়িতে যাতায়াত ছিল। ২৩ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে একটা অনুষ্ঠানে কাজ আছে বলে খাদিজাকে সাথে নিয়ে রওনা করে নিলয়। রাত ৮টায় ফোন করলে খাদিজা বলছে তার বাড়িতে যেতে দেরি হবে। রাতে ফোন করলে তার মােবাইল বন্ধ পাওয়া যায়। গত ২৪ এপ্রিল সকালে স্থানীয় মেম্বর আনিছুর গাজী জানায় খাদিজার লাশ উদ্ধার করছে যশোরের পুলিশ। হাসপাতালে এসে মেয়ের লাশের সনাক্ত করা হয়।

নারী পুলিশ বুকভরা বাওড় যশোর লাশ উদ্ধার স্বীকার হত্যার দায়
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.