Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৪, ২০২৪

যশোরে নাশকতা মামলায় ১০ আসামি জেলহাজতে

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলার ১০ আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। রোববার আত্মসমর্পণের পর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের হায়দার আলী, ইমান আলী, শহিদুল ইসলাম মনা, হাবিবুর রহমান, পুলেরহাটের আব্দুল মান্নান মাস্টার, তপসীডাঙ্গার রফিকুল ইসলাম, সাড়াপোল গ্রামের ফজর সরদার, ইকরামুল হোসেন, মিন্টু ও বানিয়াবহু গ্রামের হাবিবুর রহমান।
মামলার বিবরণে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের তিন রাস্তা মোড়ে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ৯ জনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি ককটেল ও ৬ টি হাত বোমা সাদৃশ্য বস্তু। এই ঘটনায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান বাদী হয়ে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরকদ্রব্য আইনে ৩৯ জনের নামউল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো অনেকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর থেকেই এই আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলো। সম্প্রতি পুলিশি গ্রেফতার এড়াতে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। বিচারক শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.