Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রমজানের শেষ দশ দিন মক্কা-মদিনায়: ওমরাহ, ইবাদত ও জিয়ারায় এক অনন্য আত্মিক যাত্রা
  • ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮
  • ঐতিহ্যের অনন্য নিদর্শন ছোট সোনা মসজিদ—গৌড়ের গৌরবময় স্মৃতি
  • যশোরের প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালালের ইন্তেকাল
  • যশোরে এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ
  • কৃষক বাঁচলে দেশ বাঁচবে : হুইপ রকিবুল ইসলাম
  • যশোর চেম্বার অব কমার্সের ইফতার মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ নিহত তিন

banglarbhoreBy banglarbhoreজুলাই ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের নির্মাণাধীন ভবনের পঞ্চম তলার ব্যালকনি ভেঙে পড়ে গিয়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আজ দুপুর ১২ টার দিকে শহরের সার্কিট হাউজ পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পৌর কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।
যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার ইকবাল মঞ্জিল নামে ভবনটির নির্মাণ কাজ করছে বিল্ডিং ফর ফিউচার নামে একটি কনস্ট্রাকশন কোম্পানি। আজ দুপুর ১২ টার দিকে ভবনের পঞ্চম তলার ব্যালকনিতে দাঁড়িয়ে সাব কন্টাকটার কাম হেড মিস্ত্রী নুরু মিয়াকে কাজ বুঝিয়ে দিচ্ছিলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও আজিজুর রহমান। হঠাৎ ব্যালকনিটি ধসে নিচে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা তমাল আহমেদ নামে একজন বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে বাসা থেকে বের হয়ে আসি। এসে দিকে তিনজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। শুনেছি তারা তিনজনই মারা গেছেন। মূলত নির্মাণ কাজের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার সেটা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
রাশেদ খান নামে একজন বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ভেঙ্গে পড়া ব্যালকনিতে খুবই চিকন রড ব্যবহার করা হয়েছে। ছাদের রডের সাথে ব্যালকনির রডের সংযোগও ছিলো না। ফলে এটি একটি হত্যাকাণ্ড।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে কনস্ট্রাকশন কোম্পানি বিল্ডিং ফর ফিউচারের কোন প্রতিনিধিকে পাওয়া যায়নি।
এ বিষয়ে যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান বলেন, আমরা দুর্ঘটনার খবর শুনে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। নির্মাণ সংক্রান্ত বিষয়ে কোন ত্রুটি পেলে ভবন মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহতদের ময়নাতদন্ত করা হবে এবং এ ঘটনায় নিহতদের পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দেয়া তথ্য মতে, নিহত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান কুষ্টিয়া, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান দিনাজপুর এবং
সাব কন্টাকটার কাম মিস্ত্রি নুরু মিয়া চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তারা ৫ বছরের অধিক সময় ধরে এ ভবন‌ নির্মাণের কাজ করছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ড্যাব যশোরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মার্চ ১৭, ২০২৬

কেশবপুরে মসজিদে ফ্যান চালানো নিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৮

মার্চ ১৭, ২০২৬

ঐতিহ্যের অনন্য নিদর্শন ছোট সোনা মসজিদ—গৌড়ের গৌরবময় স্মৃতি

মার্চ ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.